Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঠাকুরগাঁওয়ে সীমান্ত রক্ষায় কাঁচা রাস্তায় প্রতিবন্ধকতা বিজিবির

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৫৯ pm ০৬, এপ্রিল ২০২৬
in সারাদেশ
A A
0

নাজমুল হোসেন, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের সীমান্তবর্তী কোচল বিওপি এলাকায় কাঁচা রাস্তার কারণে সীমান্ত পাহারায় চরম ভোগান্তিতে পড়েছেন বিজিবি সদস্যরা। বিশেষ করে বর্ষা মৌসুম এলেই কাদামাটিতে রাস্তাগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়ে, ফলে টহল কার্যক্রম পরিচালনায় মারাত্মক প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কোচল বিওপি থেকে সীমান্তের বিভিন্ন পয়েন্টে পৌঁছানোর একমাত্র ভরসা এই কাঁচা রাস্তা। শুকনো মৌসুমে কোনোমতে যাতায়াত সম্ভব হলেও বৃষ্টিপাত হলেই রাস্তাগুলো কাদায় পরিণত হয়। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং বাধ্য হয়ে পায়ে হেঁটে টহল দিতে গিয়ে চরম দুর্ভোগে পড়েন বিজিবি সদস্যরা।

এদিকে সীমান্ত সংলগ্ন এলাকায় রয়েছে গুরুত্বপূর্ণ শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান—কোচল কমিউনিটি সেন্টার, কোচল সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিসমত সিন্দাগড় উচ্চ বিদ্যালয়, হরিবাসর, মসজিদ ও মন্দির। প্রতিদিন এসব প্রতিষ্ঠানে অসংখ্য মানুষ যাতায়াত করলেও বেহাল রাস্তার কারণে তাদের ভোগান্তি বাড়ছে।

স্থানীয় বাসিন্দা বিজয় রায় জানান, রাস্তার প্রথম অংশে ১৯৫০ মিটার দৈর্ঘ্য ও ৩ মিটার প্রস্থের কাজ গত আগস্ট মাসে সম্পন্ন হয়েছে। এতে কৃষিপণ্য বাজারজাতকরণ সহজ হয়েছে, দুর্ঘটনা কমেছে এবং শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা বেড়েছে। তবে বাকি অংশটুকু পাকা করা হলে সীমান্ত নিরাপত্তা জোরদারের পাশাপাশি সাধারণ মানুষের চলাচল আরও সহজ হবে।
সংশ্লিষ্ট ইউপি সদস্য শাহাজান আলী বলেন, সম্পন্ন অংশে এখন মহেন্দ্র, ট্রলি ও ভ্যানগাড়িসহ বিভিন্ন যানবাহন সহজে চলাচল করছে। অবশিষ্ট অংশ পাকা হলে কোচল বিওপি পর্যন্ত যাতায়াত নির্বিঘ্ন হবে।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী আনিসুর রহমান জানান, দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে লেহেম্বা ইউনিয়নের পকম্বা গ্রামে ‘ইমপ্রুভমেন্ট অফ লেহেম্বা ইউপি (গোগর হাট)–কোচল হাট বিওপি ভায়া পকম্বা রোড’ প্রকল্পের আওতায় ১৯৫০ মিটার রাস্তার কাজ সম্পন্ন হয়েছে। বাকি অংশের কাজ সম্পন্নের প্রক্রিয়া চলমান রয়েছে।

Tags: ঠাকুরগাঁওবিজিবিসীমান্ত
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কুখ্যাত আলকাট্রাজ কারাগার ফের চালুর পরিকল্পনা, বাজেট প্রস্তাব ১৫২ মিলিয়ন ডলার
  • গণভোটের সিদ্ধান্ত উপেক্ষায় নতুন করে ফ্যাসিবাদ ফিরে আসার অভিযোগ
  • সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে
  • ড. ইউনূস সহ অন্তর্বর্তী সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • যশোরের শার্শায় পিআইও’র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম