Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বেরোবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৪ বছরে পদার্পণ

Bangla FM OnlinebyBangla FM Online
৬:৪৭ pm ২১, জানুয়ারী ২০২৬
in ক্যাম্পাস
A A
0

পারভেজ হাসান,

বর্ণাঢ্য আয়োজনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, (বেরোবি) রংপুরের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) সকাল ১১ টায় বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়।

আনন্দ শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিভাগের সামনে এসে শেষ হয়। এসময় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৩ তম ব্যাচের শিক্ষার্থী বিশাখা শাহা বলেন, আমাদের এই বিভাগ নিয়ে যতটাই বলব ততটা কম বলা হবে। বিভাগে আসার পর থেকে বিভাগের সব কিছু আমরা নিজের মাঝে ধারণ করতে পেরেছি।

বিভাগ নিয়ে প্রত্যাশা রেখে তিনি বলেন, আমাদের বিভাগে ল্যাব থাকলেও ল্যাব টেকনিশিয়ানের সংকট রয়েছে। যদি আমরা এই সংকটগুলো কাটিয়ে উঠতে পারি তাহলে আমাদের আরো উন্নতি হবে।

শোভাযাত্রায় অংশ নিয়ে বিভাগের সাবেক শিক্ষার্থী বিধান রয় বিক্রম বলেন, বিভাগের একজন সাবেক শিক্ষার্থী হিসেবে এখানে আসতে পেরে খুব ভালো লাগছে। বিভাগের প্রতি প্রত্যাশা রেখে তিনি বলেন, যেহেতু আমাদের বিভাগ মিডিয়া,যোগাযোগ এই বিষয়গুলো নিয়ে কাজ করে, বিভাগের যে সীমাবদ্ধতাগুলো আছে সেগুলো কাটিয়ে আমাদের বিভাগ এই বিশ্ববিদ্যালয়কে আরো উন্নতর জায়গায় নিয়ে যাক এবং বিশ্বব্যাপি সুনাম বয়ে আনুক।

নবাগতদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জুনিয়রদের প্রতি আমার আহ্বান থাকবে তারা যেন বিভাগকে ভালোবাসেন। বিভাগকে নিজের মাঝে ধারণ করে যেনো তারা বিভাগের হয়ে কাজ করে, পড়াশুনা করে এবং সার্বিক সহযোগিতা করে।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান তাবিউর রহমান প্রধান বলেন, বিভাগে একটি ডিজিটাল টেলিভিশন ল্যাব আমরা আগেই প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি, কিন্তু টেকনিশিয়ানের অভাবে সেটি চালু করা সম্ভব হয়নি। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি তারা এটি নিয়ে কাজ করছে।

বিভাগীয় ছাত্র সংসদ নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের একটি জার্নালিজম ক্লাব রয়েছে। আমাদের বিভাগের সকল আয়োজন আমরা এর মাধ্যমেই করে থাকি। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের পরেই বিভাগীয় ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে বিভাগের বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, বিভাগীয় প্রধান, শিক্ষক, বর্তমান ও সাবেক শিক্ষার্থীসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Tags: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়রংপুর
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হাদির খুনিদের পালাতে সহায়তাকারী ফিলিপ সাংমাও ভারতে গ্রেপ্তার
  • মধ্যপ্রাচ্যের ৩ দেশের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা
  • ফসল রক্ষা বাঁধে দুর্নীতি সুনামগঞ্জে বিক্ষোভ
  • কুমিল্লা সিটি করপোরেশনের নতুন প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
  • কুলাউড়ায় ধর্ষণ মামলার আসামি আটক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম