শীতে রাতের বেলা হাত-পা বরফের মতো ঠান্ডা হলে অনেকেই মোজা পরে ঘুমান। চিকিৎসকেরা জানিয়েছেন, মোজা পরে ঘুমানোর কিছু সুফল রয়েছে, তবে অসতর্ক হলে এটি ক্ষতিকরও হতে পারে।
সুবিধা:
দ্রুত ঘুম আসতে সাহায্য: পা গরম থাকলে রক্তনালী প্রসারিত হয়, মস্তিষ্ককে সংকেত দেয় ঘুমানোর সময়।
পায়ের গোড়ালি ফাটা রোধ: রাতে ক্রিম লাগিয়ে মোজা পরলে পায়ের আর্দ্রতা বজায় থাকে ও চামড়াও নরম থাকে।
রেনল্ডস ডিজিজ প্রতিরোধ: ঠান্ডায় আঙুল নীল বা অবশ হলে, মোজা পরে রক্ত সঞ্চালন স্বাভাবিক থাকে।
ঝুঁকি:
রক্ত সঞ্চালনে বাধা: অতিরিক্ত টাইট মোজা পায়ে ঝিঁঝিঁ ধরা বা ফোলা ভাব সৃষ্টি করতে পারে।
সংক্রমণের ঝুঁকি: নোংরা বা সারাদিন পরে থাকা মোজা ব্যাক্টেরিয়া ও ছত্রাক ঘটাতে পারে।
শিশুর শরীরের অতিরিক্ত গরম: শিশুদের ক্ষেত্রে মোজা পরে ঘুমালে শরীর অস্বস্তিকরভাবে গরম হতে পারে।
নিরাপদ থাকার পরামর্শ:
ঢিলেঢালা মোজা ব্যবহার করুন, সাধারণ সুতির বা নরম উলের মোজা ভালো।
সবসময় পরিষ্কার ও শুকনো মোজা পরুন।
ঘুমানোর আগে পা ভালো করে ধুয়ে শুকিয়ে নিন।
মোজা অস্বস্তিকর হলে গরম পানিতে পা ধুয়ে বা গরম পানির ব্যাগ ব্যবহার করতে পারেন।

