Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বেনাপোলে ঈদের আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ

Bangla FM OnlinebyBangla FM Online
৪:২৫ pm ১৬, মার্চ ২০২৬
in গ্রাম বাংলা
A A
0

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি :

বেনাপোলে ঈদুল ফিতর উপলক্ষে ঈদের আগেই শ্রমিকদের অগ্রিম বেতন ও বোনাস পরিশোধ করেছে বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর বর্তমান কার্যকরী পরিষদ।

সোমবার সকাল ১০ টার দিকে বেনাপোল স্থলবন্দরের অভ্যন্তরে শ্রমিক বিশ্রামাগারে আয়োজিত এক সমাবেশে বিভিন্ন শ্রমিক সেক্টরের নেতৃবৃন্দ, স্থানীয় সুধীজন, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে এ বেতন ও বোনাস পরিশোধ করা হয়।

বেনাপোল স্থলবন্দর শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শহিদ আলীর সঞ্চালনায় সমাবেশটি অনুষ্ঠিত হয়।

শ্রমিক সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক শহিদ আলী বলেন, ‘আমরা চাই শ্রমিকদের ন্যায্য অধিকার যথাসময়ে নিশ্চিত করতে। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। এ সময় পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটাতে সবারই কিছু না কিছু চাওয়া-পাওয়া থাকে। তাই আমরা শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সচেষ্ট। কারণ শ্রমিক না থাকলে দেশের কলকারখানার উৎপাদনও থেমে যাবে। তাই সকল প্রতিষ্ঠানের শ্রমিকদের যথাযথ মর্যাদা দেওয়া উচিত।’
এ সময় বন্দরের সাধারণ শ্রমিক সাহাদত হোসেন বলেন, ‘আমরা সাধারণ শ্রমিকরা ঈদের আগেই অগ্রিম বেতন ও বোনাস পেয়ে খুবই আনন্দিত।

অনুষ্ঠানর উপস্থিত ছিলেন বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ ও জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, ইদ্রিস আলী ডাক্তার, কোষাধ্যক্ষ সবুজ হোসেন, প্রচার সম্পাদক ওমর ফারুক, বন্দরবিষয়ক সম্পাদক আব্বাস আলী, দপ্তর সম্পাদক আবুল কাশেম, কার্যনির্বাহী সদস্য কামরুজ্জামান, ইছাহক মেম্বার, জুলু মেম্বার, লিংকন মেম্বার, লেবার সর্দার হাসেম আলীসহ ইউনিয়নের অন্যান্য নেতাকর্মী ও সাধারণ শ্রমিকরা।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মার্কিনিদের ঘাঁটি ব্যবহার না করতে দিতে রোমানিয়াকে হুঁশিয়ারি ইরানের
  • ৫০০ টাকা মুচলেকায় জুলাই ছাত্র আন্দোলনের সাবেক নেতা রিয়াদের জামিন
  • নওগাঁয় গহনা নিয়ে স্ত্রীকে স্টেশনে ফেলে পালালেন স্বামী
  • ঈশ্বরগঞ্জে এতিমখানায় ছাত্রদের মাঝে চেক বিতরণ
  • ৪২টি জেলা পরিষদে ‘দলীয় প্রশাসক’ নিয়োগে জামায়াতের প্রতিবাদ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম