Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ভারতে পালানোর সময় বেনাপোলে বিস্ফোরক মামলার আসামি দীপক আটক

Tanazzina TaniabyTanazzina Tania
১২:০৫ pm ১১, নভেম্বর ২০২৫
in Semi Lead News, আইন ও আদালত, সারাদেশ
A A
0

বেনাপোল প্রতিনিধি:

ভারতে পালানোর সময় বেনাপোলে বিস্ফোরক মামলার আসামি আটক ভারতে পালানোর চেষ্টা করার সময় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন থেকে বিস্ফোরক মামলার পলাতক আসামি দীপক কুমার বিশ্বাস (৫৫)-কে আটক করেছে পুলিশ।

আজ সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। আটক দীপক মাগুরা জেলার শ্রীপুর উপজেলার শৃকল গ্রামের মৃত দুলাল চন্দ্র বিশ্বাসের ছেলে।

ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, দীপক মাগুরা সদর থানায় দায়ের হওয়া বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলার এজাহারভুক্ত আসামি। মামলাটি দায়ের হয় চলতি বছরের ১০ অক্টোবর, নম্বর—১০/২০২৪।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক তাজুল ইসলাম বলেন, “গোপন সূত্রে খবর পাই, বিস্ফোরক মামলার আসামি দীপক বিশ্বাস ভারতে পালানোর চেষ্টা করবেন। এরপর থেকেই ইমিগ্রেশন এলাকায় নজরদারি বাড়ানো হয়।”

তিনি আরও জানান, “সন্ধ্যার দিকে দীপক তার স্ত্রী ও মেয়েকে নিয়ে পাসপোর্ট জমা দিয়ে এক্সিট সিলের জন্য ইমিগ্রেশন ডেস্কে আসেন। তখন কর্মকর্তাদের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে তিনি স্বীকার করেন যে তিনি বিস্ফোরক মামলার আসামি।”

তিনি আরও বলেন, “আটক দীপককে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পোর্ট থানা থেকে তাকে মাগুরার শ্রীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, দীপক কুমার বিশ্বাস দীর্ঘদিন ধরে এলাকায় অনুপস্থিত ছিলেন। তার বিরুদ্ধে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টিসহ একাধিক অভিযোগ রয়েছে। পুলিশের ধারণা, গ্রেপ্তার এড়াতে তিনি ভারতে পালানোর চেষ্টা করছিলেন।

Tags: অপরাধআওয়ামী লীগআসামি আটকবেনাপোলরাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১৩ জনের মৃত্যু
  • পাকিস্তান সিরিজ নিয়ে ‘ইতিবাচক’ মিরাজ
  • রাজশাহীতে হতদরিদ্র পরিবার পাবে ১০ টাকা কেজি চাল
  • ছাত্ররাজনীতিতে দৃঢ় অবস্থান গড়ে তুলেছেন ফারুক হোসেন
  • রংপুরে এনসিডি কর্নারের সেবা নিচ্ছেন লক্ষাধিক রোগী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম