Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দিতে নির্দেশ দিয়েছে বিসিসিআই

Taslima TanishabyTaslima Tanisha
১২:৪৪ pm ০৩, জানুয়ারী ২০২৬
in Semi Lead News, খেলাধুলা
A A
0

আইপিএল ২০২৬ মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) স্কোয়াড থেকে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দিতে নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বিসিসিআইয়ের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং দুই দেশের কূটনৈতিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেকেআরকে মোস্তাফিজের পরিবর্তে অন্য খেলোয়াড় নেওয়ার অনুমতিও দেওয়া হয়েছে।

ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে দেওয়া এক বিবৃতিতে বিসিসিআই সেক্রেটারি দেবজিত সাইকিয়া বলেন, “বর্তমান পরিস্থিতি বিবেচনা করে আমরা কেকেআরকে তাদের স্কোয়াড থেকে মোস্তাফিজকে ছাড়ার নির্দেশ দিয়েছি। একই সঙ্গে যদি বিকল্প কোনো খেলোয়াড় নেওয়ার প্রয়োজন হয়, আমরা অনুমতি দেব।”

মোস্তাফিজকে দলে নেওয়া হয়েছিল গত ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত আইপিএলের মিনি-নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে। নিলামে চেন্নাই সুপার কিংস ও কেকেআরের মধ্যে তার ওপর তীব্র দরকষাকষি চলে, শেষ পর্যন্ত কেকেআরই তাকে দলে নেয়। এর মাধ্যমে আইপিএলের ইতিহাসে কোনো বাংলাদেশি ক্রিকেটারের সর্বোচ্চ মূল্যে বিক্রির রেকর্ড গড়েন মোস্তাফিজ।

তবে নিলামের পর থেকেই বিষয়টি নিয়ে ভারতে রাজনৈতিক বিতর্ক শুরু হয়। বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় নেতারা কেকেআরের সিদ্ধান্তের সমালোচনা করেন। শিব সেনার নেতা সঞ্জয় নিরুপম মোস্তাফিজকে দলে না রাখার জন্য আহ্বান জানান। একইভাবে ধর্মীয় গুরু দেবকীনন্দন ঠাকুর ও অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের প্রধান ইমাম উমর আহমেদ ইলিয়াসিও প্রকাশ্যে প্রতিবাদ জানান। কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রিনাতে বিসিসিআই ও আইসিসিকে নিলামের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন।

সব মিলিয়ে রাজনৈতিক চাপ এবং ক্রমবর্ধমান সমালোচনার প্রেক্ষাপটে বিসিসিআই হস্তক্ষেপ করে, ফলে আইপিএল ২০২৬-এ মোস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দিতে হচ্ছে কেকেআরকে।

Tags: আইপিএলকলকাতা নাইট রাইডার্সবিসিসিআইমোস্তাফিজুর রহমান
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হরমুজ প্রণালী বন্ধ, পারস্য উপসাগরে ২০০টি তেলের ট্যাংকার আটক
  • ১৪ এপ্রিল কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • মৌলভীবাজারে ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১
  • টাঙ্গাইলের মির্জাপুরে ছাড়পত্র না থাকায় দুটি ইটভাটা মালিককে জরিমানা
  • শরীয়তপুরের ভেদরগঞ্জে অবৈধ সীসা কারখানায় অভিযান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম