Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাংলাদেশ ব্যাংক: ওবিইউ তহবিল জামানত রেখে টাকায় ঋণ নেওয়া যাবে

news room1bynews room1
৯:৫১ am ০৩, জুলাই ২০২৫
in অর্থনীতি
A A
0
ফাইল ছবি

ফাইল ছবি

বাংলাদেশ ব্যাংক নতুন এক নির্দেশনায় জানিয়েছে, এখন থেকে ব্যাংকগুলো অফশোর ব্যাংকিং ইউনিট (ওবিইউ)–তে রাখা বৈদেশিক মুদ্রা তহবিলকে জামানত হিসেবে ব্যবহার করে দেশে টাকায় ঋণ দিতে পারবে। আজ বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নতুন বিধান অনুযায়ী, প্রবাসী বাংলাদেশি, বিদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠান, বিদেশে নিবন্ধিত কোম্পানি এবং বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি নাগরিকদের ওবিইউতে জমাকৃত বৈদেশিক মুদ্রা থেকে ডমেস্টিক ব্যাংকিং ইউনিটের মাধ্যমে টাকায় ঋণ দেওয়া যাবে। একইসঙ্গে, অনিবাসী হিসাবধারীরাও তাঁদের ওবিইউ জমা অর্থ জামানত হিসেবে রেখে দেশে ঋণ নিতে পারবেন।

কীভাবে ঋণ সুবিধা কার্যকর হবে সেস বিষয়ে বাংলাদেশ ব্যাংক জানায়, ঋণগ্রহীতা ও হিসাবধারীর মধ্যে যৌক্তিক সম্পর্ক থাকতে হবে। যেমন: প্রবাসী বাংলাদেশি ও তাঁদের স্থানীয় সুবিধাভোগী, বিদেশি শেয়ারহোল্ডার, বিনিয়োগকারী বা সংশ্লিষ্ট মালিকানাধীন প্রতিষ্ঠান।

এই জামানতের বিপরীতে শুধু স্বল্পমেয়াদি চলতি মূলধনি ঋণ অনুমোদনযোগ্য। জামানতের ওপর কোনো মাশুল আরোপ করা হবে না। বৈদেশিক মুদ্রা বিনিময় হারের ঝুঁকি বিবেচনায় মার্জিন রাখা যেতে পারে। ঋণ খেলাপির ক্ষেত্রে প্রচলিত নিয়ম অনুযায়ী জামানত নগদায়ন করে ঋণ সমন্বয় করা যাবে।

ওবিইউ ছাড়াও, প্রাইভেট ফরেন কারেন্সি অ্যাকাউন্ট (PFCA) ও নন-রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট (NFCD) অ্যাকাউন্টে থাকা ব্যালান্সও টাকায় ঋণের জামানত হিসেবে ব্যবহার করা যাবে। তবে ইন্টারন্যাশনাল ব্যাংকিং অ্যাকাউন্ট–এ থাকা অর্থ এই সুবিধার আওতায় আসবে না।

বাংলাদেশে পরিচালিত বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো নতুন এই নীতিকে স্বাগত জানিয়েছে। সংশ্লিষ্টরা জানান,“স্থানীয় জামানত সংগ্রহ অনেক সময় কঠিন হয়। এখন বিদেশে থাকা শেয়ারহোল্ডারদের বৈদেশিক মুদ্রার মাধ্যমে জামানত দিয়ে বাংলাদেশে টাকায় ঋণ পাওয়া সহজ হবে। এটি বিদেশি বিনিয়োগকারীদের জন্য বড় সুবিধা।”

Tags: অফশোর ব্যাংকিং ইউনিটঋণপ্রবাসীবাংলাদেশ ব্যাংক
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলার রায় ৫ ফেব্রুয়ারি
  • নড়াইলে বেড়েছে বোরো ধানের আবাদ
  • কেন্দ্রীয় চুক্তি থেকে এ প্লাস ক্যাটাগরি বাদ দিচ্ছে বিসিবি
  • দিনাজপুর নবাবগঞ্জে ধানের শীষের নির্বাচনী অফিসে জামায়াত কর্মীদের হামলা, অফিস ভাংচুর
  • নরসিংদী-১ আসনে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম