Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাড্ডায় ব্যাটারিচালিত রিকশা শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

Nuri JahanbyNuri Jahan
১২:৪৫ pm ১৯, জানুয়ারী ২০২৬
in Top Lead News, রাজধানী
A A
0

ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের আওতাভুক্ত চিকন চাকার প্রায় ২ লাখ ৪১ হাজার ব্যাটারিচালিত রিকশা ও ভ্যান চলাচলের দাবিতে রাজধানীর বাড্ডায় মানববন্ধনের ডাক দেন রিকশা ও ভ্যান শ্রমিকরা। তবে নির্ধারিত মানববন্ধনের পরিবর্তে একপর্যায়ে তারা সড়ক অবরোধে নামেন, ফলে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

পুলিশ জানায়, শ্রমিকদের কর্মসূচিতে সড়ক অবরোধের কোনো পূর্বঘোষণা ছিল না। তারা কেবল মানববন্ধনের অনুমতি চেয়েছিল। কিন্তু কর্মসূচি চলাকালে বাড্ডা ফুজি টাওয়ারের সামনে মূল সড়ক অবরোধ করে দেন ব্যাটারিচালিত রিকশাচালকরা।

এই কর্মসূচির আয়োজন করে ঢাকা বৃহত্তর দক্ষিণ সিটি করপোরেশনের ব্যাটারি চালিত রিকশা মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। সংগঠনটির দাবি, দীর্ঘদিন ধরে চিকন চাকার ব্যাটারি রিকশা চলাচলে বিভিন্ন ধরনের বিধিনিষেধ আরোপ করা হচ্ছে, যা শ্রমিকদের জীবিকা নির্বাহে মারাত্মক বাধা সৃষ্টি করছে।

এদিকে, ট্রাফিক গুলশান বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানায়, বাড্ডা ফুজি টাওয়ারের সামনে মূল সড়ক অবরোধ থাকায় ওই রুট ব্যবহারকারী যাত্রীদের বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে যাত্রীদের হাতে পর্যাপ্ত সময় নিয়ে বের হওয়ার পরামর্শ দেওয়া হয়।

বিকল্প সড়ক

রামপুরা থেকে কুড়িল বিশ্বরোড বা উত্তরা অভিমুখে যাত্রীরা বাড্ডা লিংক রোড থেকে বামে ঘুরে গুলশান-১ হয়ে গুলশান-২ দিয়ে যেতে পারবেন। উত্তরা থেকে আগত যানবাহনকে বাড্ডা রুট এড়িয়ে মহাখালী রুট ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।

সড়ক অবরোধের কারণে বাড্ডা, রামপুরা ও আশপাশের এলাকায় যান চলাচল ধীরগতির হয়ে পড়ে। এতে অফিসগামী মানুষসহ সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

Tags: অফিসগামী ভোগান্তিচিকন চাকার রিকশাট্রাফিক গুলশান বিভাগঢাকা উত্তর সিটি করপোরেশনঢাকা দক্ষিণ সিটি করপোরেশনঢাকা যানজটবাড্ডা ফুজি টাওয়ারবাড্ডা সড়ক অবরোধবিকল্প সড়কব্যাটারিচালিত রিকশামানববন্ধনরাজধানীর যান চলাচলরামপুরা বাড্ডা যানজটরিকশা ও ভ্যান শ্রমিকরিকশা শ্রমিক আন্দোলন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
  • এভারকেয়ারে মির্জা আব্বাসের অস্ত্রোপচার চলছে, আপাতত নেওয়া হচ্ছে না সিঙ্গাপুরে
  • ইরাকের আকাশে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত, ৪ ক্রু নিহত
  • বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ জনের জানাজা ও দাফন সম্পন্ন
  • পুঠিয়ায় রাতভর উপজেলা প্রশাসনের অভিযান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম