Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বেসিক ব্যাংকের বাচ্চুসহ ১৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

Bangla FM OnlinebyBangla FM Online
২:১৯ pm ০৯, মার্চ ২০২৬
in জাতীয়
A A
0

দুর্নীতির মামলায় বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চুসহ ১৬ জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। সোমবার তদন্ত কর্মকর্তার আবেদনের পর ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

নিষেধাজ্ঞা পাওয়া অন্যদের মধ্যে রয়েছেন বেসিক ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক একেএম সাজেদুর রহমান, সাবেক এমডি ও সিইও কাজী ফখরুল ইসলাম, উপব্যবস্থাপনা পরিচালক ফজলুস সোবহান, সাবেক মহাব্যবস্থাপক ও কোম্পানি সচিব শাহ আলম ভূইয়া, সাবেক পরিচালক জাহাঙ্গীর আখন্দ সেলিমসহ আরও কয়েকজন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তি।

আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন জানান, মামলার তদন্ত কর্মকর্তা ও দুর্নীতি দমন কমিশনের উপসহকারী পরিচালক মোহাম্মদ শাহ জালাল তাদের বিদেশ গমন রোধে আবেদন করেন। আবেদনে বলা হয়, আসামিরা একে অপরের যোগসাজশে বেসিক ব্যাংকের গুলশান শাখা থেকে প্রায় ৮ কোটি ৪০ লাখ টাকা আত্মসাৎ করেছেন।

মামলাটির তদন্ত শেষে ২০২৩ সালের ১২ জুন অভিযোগপত্র দাখিল করা হয়। বর্তমানে আদালতের নির্দেশে মামলার অধিকতর তদন্ত চলছে। দুদকের আশঙ্কা, আসামিরা বিদেশে পালানোর চেষ্টা করতে পারেন। তাই তদন্তের স্বার্থে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রয়োজন বলে আদালতকে জানানো হয়।

Tags: দেশনিষেধাজ্ঞাব্যাংক
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জাতীয় সংসদের স্পিকার হচ্ছেন আলতাফ হোসেন চৌধুরী
  • বেনাপোলে চাল আমদানির সময়সীমা শেষ
  • যত্রতত্র যাত্রী ওঠানামা করালে কঠোর ব্যবস্থা: ডিএমপি
  • হবিগঞ্জ জেলা ‘ঊষা’-র নতুন কমিটি গঠন
  • সাভারে চাঁদা না পেয়ে হোটেল ব্যবসায়ীকে মারধর

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম