হাসিন আরমান, কুবি প্রতিনিধি :
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ( কুবি) আঞ্চলিক সংগঠন বরুড়া ছাত্র -ছাত্রী পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ ) ব্যবসায় শিক্ষা অনুষদের পরীক্ষা কক্ষে এ আয়োজন করা হয়।
ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সোনালী ব্যাংকের শাখা ব্যবস্থপক মো: জাকারিয়া সরকার, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ এবং আহবায়ক আব্দুল্লাহ আল মামুন । বরুড়া ছাত্র ছাত্রী কল্যাণ পরিষদের শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সোনালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক জাকারিয়া সরকার বলেন, ‘আমার খুব ভালো লাগতেছে এখানে এসে। আমার মনে হয় আমরা একটা পরিবারের অংশ। তোমরা একদিন আমাদের মতো জায়গায় আসবা তোমাদের জায়গায় আবার অন্য কেউ থাকবে। এটা বরুড়ার একটা অংশ। আমরা ২০১২- ২০১৫ পর্যন্ত প্রোগ্রাম টা করতে পারি নাই পরবর্তীতে নতুনদের উদ্যোগে চালু হয়েছে। আশা করি আমাদের সংগঠনটা আরো সুন্দর হবে।’
মোস্থাফিজুর রহমান শুভ বলেন, ‘এখানে উপস্থিত বরুড়া ছাত্র ছাত্রী কল্যাণ পরিষদের সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন জানাই। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কর্মরত বরুড়ার সকল কর্মকর্তা কর্মচারীর যেকোনো প্রয়োজনে পাশে থাকবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল। বরুড়া থেকে আগত সকল শিক্ষার্থীদের সুযোগ সুবিধা বা যেকোনো প্রয়োজনে পাশে থাকার চেষ্টা করবো।’
বরুড়া ছাত্র পরিষদের সভাপতি এইচ এম আলভীর ভূঁইয়া বলেন,”এই পবিত্র মাসের তাৎপর্য ধারণ করে বরুড়া ছাত্র-ছাত্রী পরিষদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়-এর উদ্যোগে আজকের এই ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ। আমি বিশ্বাস করি, এ ধরনের আয়োজন আমাদের মাঝে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করবে।এই আয়োজন সফল করতে যারা সার্বিক সহযোগিতা করেছেন, তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।”

