Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বরিশাল বিভাগের রেকর্ড! ভোলা-৪আসনে নয়নের ঐতিহাসিক জয় 

Bangla FM OnlinebyBangla FM Online
৮:৫৪ pm ১৫, ফেব্রুয়ারী ২০২৬
in সারাদেশ
A A
0
আবু জাফর বিশ্বাস,  বরিশাল ব্যুরো:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৪ আসনে বিএনপি’র ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এক ঐতিহাসিক জয় লাভ করেছেন। চরফ্যাশন ও মনপুরা উপজেলার এই সন্তান বরিশাল বিভাগের মধ্যে সর্বোচ্চ ভোটে জয়ী হয়েছেন।
নয়ন ১ লাখ ৮৯ হাজার ৩৫১ ভোটে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ মোস্তফা কামাল (দাড়িপাল্লা প্রতীক) পেয়েছেন ৮১ হাজার ৪৩৭ ভোট। দুই প্রার্থীর মধ্যে ব্যবধান প্রায় ১ লাখ ৭ হাজার ৯১৪ ভোট। ভোলা-৪ আসনের বিএনপি নেতা-কর্মীরা মনে করেন, নয়নের এই জয় শুধু ব্যক্তিগত সাফল্য নয়, এটি চরফ্যাশনের জনগণের আস্থা ও ভালোবাসার প্রতিফলন। নবনির্বাচিত সংসদ সদস্যের মেধা, প্রজ্ঞা ও যোগ্যতা বিবেচনা করে তাকে মন্ত্রী পরিষদে স্থান দেয়ার দাবি জানানো হয়েছে।
মনপুরা উপজেলা যুবদল আহ্বায়ক মোঃ সামসুদ্দিন আহমেদ মোল্লা বলেন, ভোলা-৪ আসনের মাটি ও মানুষ নয়ন ভাইকে বিশাল ব্যবধানে জয়ী করেছেন। এটি তৃণমূল থেকে শুরু করে সকল স্তরের মানুষের প্রত্যাশার প্রতিফলন। আমরা চরফ্যাশন-মনপুরাবাসীর পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাই।
এদিকে, ভোলা-৩ আসন থেকে বিএনপি’র মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদও ধানের শীষ প্রতীকে বিপুল ব্যবধানে জয় পেয়েছেন। তিনি ১ লাখ ৪৫ হাজার ৯৯০ ভোটে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির নিজামুল হক (ফুলকপি প্রতীক) পেয়েছেন ৫৭ হাজার ৩৫১ ভোট। ব্যবধান ৮৮ হাজার ৬৩৯ ভোট।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নাহিদের বাসায় গেলেন তারেক রহমান
  • রামপালে নির্বাচনী সহিংসতা: সন্ত্রাসী হামলায় শিশুসহ আহত ৪
  • বরিশাল বিভাগের রেকর্ড! ভোলা-৪আসনে নয়নের ঐতিহাসিক জয় 
  • বাংলাদেশের সরকার তারেক রহমান হোক , হাতিয়ার সরকার আমরা
  • মাদারীপুর-১ আসনে ‘জাহাজ’ প্রার্থীর অভিযোগ, আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম