Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

২০২৬ সালে ব্যাংকে ছুটি বাড়ল, তালিকা প্রকাশ

Taslima TanishabyTaslima Tanisha
৫:২১ pm ১৬, নভেম্বর ২০২৫
in Lead News, অর্থনীতি
A A
0

২০২৬ সালের জন্য ব্যাংকগুলোর ছুটির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। আগামী বছর তফসিলি ব্যাংকগুলো মোট ২৮ দিন বন্ধ থাকবে।

রবিবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব সুপারভিশন তালিকা চূড়ান্ত করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৯ নভেম্বরের প্রজ্ঞাপন অনুযায়ী ২০২৬ সালের এই ছুটির তালিকা কার্যকর হবে।

২০২৪ সালে ব্যাংকে ছুটি ছিল ২৪ দিন এবং ২০২৫ সালে ২৭ দিন। আগামী বছর তা বেড়ে দাঁড়াল ২৮ দিনে।

নতুন তালিকা অনুযায়ী, আগামী বছরের প্রথম সরকারি ছুটি শবেবরাত। এ উপলক্ষে ৪ ফেব্রুয়ারি ব্যাংক বন্ধ থাকবে। একই মাসে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ ফেব্রুয়ারিও ব্যাংক বন্ধ থাকবে। শবেকদর উপলক্ষে ১৭ মার্চ ছুটি নির্ধারিত হয়েছে। এরপর জুমাতুল বিদা ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত ব্যাংক বন্ধ থাকবে। ঈদের আগের দুই দিন, ঈদের দিন ও পরের দুই দিন মিলিয়ে পাঁচ দিনের ছুটির মধ্যে দুই দিন সাপ্তাহিক ছুটিও রয়েছে।

স্বাধীনতা ও জাতীয় দিবস ২৬ মার্চ, চৈত্রসংক্রান্তি ১৩ এপ্রিল (রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান জেলার জন্য), বাংলা নববর্ষ ১৪ এপ্রিল, মে দিবস ও বুদ্ধপূর্ণিমা ১ মে ব্যাংক বন্ধ থাকবে।

ঈদুল আজহা উপলক্ষে ২৬ থেকে ৩১ মে পর্যন্ত ব্যাংক বন্ধ থাকবে। এ ছুটির মধ্যেও দুই দিন সাপ্তাহিক ছুটি পড়েছে। আশুরা ২৬ জুন, ব্যাংক হলিডে ১ জুলাই, জুলাই গণ-অভ্যুত্থান ৫ আগস্ট, ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট, জন্মাষ্টমী ৪ সেপ্টেম্বর এবং দুর্গাপূজা ২০ ও ২১ অক্টোবর ছুটি থাকবে।

বিজয় দিবস ১৬ ডিসেম্বর, বড়দিন ২৫ ডিসেম্বর এবং বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে হিসেবেও ব্যাংকগুলো বন্ধ থাকবে।

বাংলাদেশ ব্যাংক আবার উল্লেখ করেছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৯ নভেম্বরের প্রজ্ঞাপন অনুযায়ী এই ছুটির তালিকা কার্যকর হবে।

Tags: ২০২৬ সালে ব্যাংকে ছুটি বাড়লছুটির তালিকাবাংলাদেশ ব্যাংকমোট ২৮ দিন বন্ধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সদরঘাটে লঞ্চ সংঘর্ষে ২ জন নিহত, ৩ জন নিখোঁজ
  • ইরানের গোয়েন্দামন্ত্রী ইসমাইল খাতিবকেও হত্যার দাবি ইসরাইলের
  • কুলাউড়ায় ঈদ সহায়তা কার্যক্রমের উদ্বোধন
  • সাভার পৌর ছাত্রদল নেতা তাজ খান নাঈমের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
  • ঘোড়াঘাটে দুই ভাই ইয়াবাসহ গ্রেপ্তার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম