মো আলম, বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানের লামা উপজেলায় ১৪ বছরের এক শিশুকে বলৎকারের অভিযোগে ইসলামী ব্যাংকের পিওনকে আটক করেছে লামা থানা পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাত আনুমানিক পৌনে ৭টার দিকে লামা বাজারের নদীর ঘাট এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম মোঃ জাহাঙ্গীর আলম (২৭), সে কক্সবাজার জেলার কালারমারছড়া ইউপির ০৭ নং ওয়ার্ড ফকিরজুম পাড়ার (রুনা বর বাড়ী) বাসিন্দা আবুল কাসেমের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, আটক অভিযুক্ত জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ১৪ বছর বয়সী এক শিশুকে প্রলোভন দেখিয়ে ধর্ষণ (বলৎকার) এর অভিযোগ উঠে। পরে অভিযোগের ভিত্তিতে তাকে আটক করে লামা থানা পুলিশ।
এ বিষয়ে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহাজাহান কামাল জানান, অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্তের বিরুদ্ধে লামা থানায় নিয়মিত মামলা রুজু করে আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

