Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

খামেনির ‘মরদেহ’ ছবি এআই–তৈরি, বলছে বাংলাফ্যাক্ট

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৫৫ pm ০১, মার্চ ২০২৬
in Lead News, অন্যান্য
A A
0

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ছবি—দাবি করা হয়, সেটি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-এর মরদেহ উদ্ধারের দৃশ্য। পোস্টগুলোতে বলা হয়, যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় তিনি নিহত হয়েছেন এবং সেই ঘটনারই প্রমাণ এই ছবি।

খবরে আরও উল্লেখ করা হয়, দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি) তাঁর নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে—এমন দাবিও ছড়িয়ে পড়ে অনলাইনে।

তবে যাচাই করে ভিন্ন তথ্য জানায় প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ-এর (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট। তাদের বিশ্লেষণে দেখা যায়, খামেনির মরদেহ উদ্ধারের দৃশ্য বলে যে ছবি ছড়ানো হয়েছে, সেটি আসল নয়; বরং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি।

বাংলাফ্যাক্ট জানায়, বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে ছবিটি তৈরি ও প্রচার করা হয়েছে। তারা নিয়মিতভাবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভুল, ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য শনাক্ত করে যাচাই করে থাকে। ইতিমধ্যে ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য চিহ্নিত করেছে এই প্রতিষ্ঠান।

বাংলাদেশে গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যেই কাজ করছে বাংলাফ্যাক্ট—এমনটিই জানিয়েছে সংশ্লিষ্টরা।

Tags: খামেনিবাংলাফ্যাক্ট
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে এমন হামলা হবে যা তারা আগে দেখেনি
  • সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে অত্যন্ত কঠোর সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
  • এক মিনিটে খামেনিসহ ৪০ শীর্ষ নেতার মৃত্যু!
  • ইসরায়েলের ‘অপারেশন রোরিং লায়ন’-এ এক মিনিটে ৪০ শীর্ষ ইরানি কমান্ডার নিহত
  • ইফতার শেষে ফেরার পথে ঝরল রাজুর প্রাণ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম