Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বিএসএফ এর গুলিতে সীমান্তে মাদক চোরাকারবারী বাংলাদেশী যুবক গুলিবিদ্ধ

Tanazzina TaniabyTanazzina Tania
১২:১৮ pm ০৭, জানুয়ারী ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফ এর এক বাংলাদেশী যুবক গুলিবিদ্ধ হয়ে বিজিবির কাছে আটক হয়। গুলিতে আহত আটককৃত ব্যক্তির নাম, মো: রনি (২২), পিতা- মোঃ হারুন অর রশিদ, গ্রাম- গোতামারী, থানা- হাতীবান্ধা, জেলা- লালমনিরহাট।

০৭ জানুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ১২:১০ ঘটিকায় পাটগ্রাম সীমান্তে, সীমান্ত পিলার নং ৯০২-এর নিকটবর্তী এলাকায় গুলিতে আহত হবার ঘটনাটি ঘটে।

বিজিবি সুত্র জানায়, ১৫ বিজিবির এর অধীনস্থ দৈখাওয়া বিওপির একটি টহলদল নিয়মিত টহল দেবার সময় হটাৎ গুলির শব্দ শুনতে পায়। তাৎক্ষণিকভাবে টহলদল সীমান্ত পিলার নং ৯০২-এর নিকটবর্তী এলাকায় গিয়ে দেখতে পায়, কয়েকজন লোক ছোটাছুটি করছে এবং গুলিবিদ্ধ এক ব্যক্তিকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। বিজিবির উপস্থিতি টের পেয়ে আহত ব্যক্তিকে রেখে বাকীরা পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত গুলিবিদ্ধ ব্যক্তিকে বিজিবির তত্ত্বাবধানে এ্যামবুলেন্সে করে রংপুর মেডিকেলে প্রেরণ করা হয়।

পরবর্তীতে বিজিবি তদন্তে আহত ব্যাক্তির পরিচয় জানতে পারে , আহত ব্যক্তির নাম, মো: রনি (২২), পিতা- মোঃ হারুন অর রশিদ, গ্রাম- গোতামারী, থানা- হাতীবান্ধা, জেলা- লালমনিরহাট। আহত মো: রনি বিজিবির তালিকায় চিহ্নিত মাদক বহনকারী।

বিজিবি আরও জানায়, গত ২২ ডিসেম্বর ২০২৫ তারিখে বিএসএফ এর ছররা গুলিতে আহত হয়ে মো: রনি আত্মগোপনে চলে যান। রনির বাড়িতে পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী গমণ করলেও, তার বাবা তার উপস্থিতির কথা অস্বীকার করেন এবং পরে সে পলাতক অবস্থায় থাকে।

বর্তমানে মো: রনি, রংপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে, তার অবস্থা আপাতত আশংকামুক্ত। বিজিবি তার বিরুদ্ধে কর্তৃক সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পাসপোর্ট আইনে মামলা দায়ের করবে বলে জনিয়েছে।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, “বারবার সতর্ক করা সত্ত্বেও সীমান্ত এলাকায় এ ধরনের অবৈধ অনুপ্রবেশ ও অপরাধমূলক কর্মকাণ্ড অত্যন্ত হতাশাজনক” তিনি স্থানীয় জনসাধারন এবং জনপ্রতিনিধিদেরকে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধের লক্ষ্যে সর্বদা বিজিবিকে সহায়তা করার জন্য আহবান জানান।

Tags: বিএসএফবিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রাতের আধারে বিএনপি-জামায়াতের একাধিক সংঘর্ষে আহত ৪
  • জাতীয় পার্টি সমর্থন দিল রুমিন ফারহানাকে
  • ইতিবাচক নির্বাচনী পরিবেশের কথা জানাল ইইউ
  • ভোটের টানে ঘরে ফেরা
  • সমঝোতায় ভারতের বিপক্ষে ম্যাচে ফিরল পাকিস্তান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম