Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

প্রবাসে কর্মস্থলে দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি শ্রমিকের

Bangla FM OnlinebyBangla FM Online
৬:০১ pm ১১, এপ্রিল ২০২৬
in Semi Lead News, প্রবাস
A A
0

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ভাগ্য বদলের আশায় বিদেশে পাড়ি দেওয়া আবুল খায়ের (৪২) ফিরলেন জীবিত অবস্থায় নয়, কফিনবন্দি হয়ে। আইনি প্রক্রিয়া শেষে ২২ দিন পর শনিবার সকালে তার মরদেহ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া গ্রামে পৌঁছায়।

পরিবার জানায়, সকালেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ পৌঁছালে স্বজনরা গ্রহণ করেন। পরে অ্যাম্বুলেন্সে করে মরদেহ গ্রামের বাড়িতে আনা হলে সেখানে শোকের মাতম শুরু হয়। জানাজা শেষে তাকে দাফন করা হয়।

জানা গেছে, আবুল খায়ের ২০২৪ সালের জুন মাসে জীবিকার সন্ধানে কিরগিজস্তানে যান। গত ২০ মার্চ ইটভাটায় কাজ করার সময় মাটির স্তুপ ধসে পড়লে তিনি নিহত হন।

তার মৃত্যুর খবর দেশে পৌঁছালে পরিবারে শোকের ছায়া নেমে আসে। নিহতের স্ত্রী ও পরিবারের সদস্যরা জানান, বিদেশে কাজের সুযোগের কথা বলে তিনি একটি এজেন্সির মাধ্যমে কিরগিজস্তানে যান, তবে সেখানে প্রতিশ্রুত কাজ না পেয়ে কঠিন পরিস্থিতির মুখে পড়েন।

নিহতের পরিবার তার একমাত্র সন্তান ও সংসারের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় রয়েছে। তারা সরকারের সহযোগিতা কামনা করেছেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জয়পুরহাটে শোরুমে চাঁদাবাজির অভিযোগে গালকাটা ইব্রাহিম গ্রেফতার
  • দিনাজপুরে সিজারের পর প্রসূতি মৃত্যু, চিকিৎসা অবহেলার প্রমাণ পেয়েছে পিবিআই
  • রাণীশংকৈলে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
  • ইরানের জব্দ অর্থ ছাড় নিয়ে যুক্তরাষ্ট্রে ভিন্নমত, অনিশ্চয়তা অব্যাহত
  • ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ভূঞাপুরে মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম