Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় এক বাংলাদেশি নিহত

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৫৫ pm ০২, মার্চ ২০২৬
in Top Lead News, বিশ্ব
A A
0

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় চলমান ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধের বলি হলেন বাহরাইনে কর্মরত এক প্রবাসী বাংলাদেশি। সোমবার (২ মার্চ) স্থানীয় সময় ভোরে বাহরাইনের রাজধানী মানামার অদূরে একটি শিপইয়ার্ডে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ খসে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে।

বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার এই তথ্য নিশ্চিত করে জানান, নিহতের নাম মোহাম্মদ তারেক (৪৮)। তাঁর বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আজিমপুর ইউনিয়নে। এই ঘটনায় সন্দ্বীপের মো. আজিম এবং টাঙ্গাইলের মো. কামরুল নামে আরও দুই বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। তাঁরা সবাই মানামার একটি ড্রাইডক শিপইয়ার্ডে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

জানা গেছে, সোমবার ভোরে ডিউটি চলাকালীন একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরাসরি একটি জাহাজের ওপর আছড়ে পড়ে। এতে তাৎক্ষণিকভাবে সেখানে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয় এবং ঘটনাস্থলেই তারেক প্রাণ হারান। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, অগ্নিনির্বাপক বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

নিহত তারেকের পরিবার জানায়, তিনি দীর্ঘ ২৭ বছর ধরে বাহরাইনে কর্মরত ছিলেন এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তাঁর একমাত্র মেয়ে বর্তমানে কলেজে পড়াশোনা করছে। শেষবার গত রবিবার সন্ধ্যায় ভিডিও কলে পরিবারের সঙ্গে কথা বলেছিলেন তারেক। আগামী ২৫ রমজানে তাঁর দেশে ফেরার কথা ছিল, কিন্তু সেই ফেরা এখন নিথর দেহে।

উল্লেখ্য, গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন স্থাপনা লক্ষ্য করে পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এই সংঘাতের জেরে গত শনিবার সংযুক্ত আরব আমিরাতের আজমানে ধ্বংসাবশেষের আঘাতে সিলেটের এক বাংলাদেশি নিহত হন এবং কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় আরও চার বাংলাদেশি আহত হয়েছেন।

মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটে প্রবাসী বাংলাদেশিদের সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট দেশগুলোতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

Tags: ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্রবাংলাদেশি নিহতবাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নীলফামারীর কিশোরগঞ্জে পূবালী ব্যাংকের উপশাখা উদ্বোধন
  • জয়পুরহাটে ধর্ষণচেষ্টার অভিযোগ ঘিরে লিঙ্গ কর্তনের ঘটনা
  • গোয়ালন্দে হেরোইন ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
  • শাহজাদপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫
  • শরণখোলায় সাবেক ছাত্রদল নেতা নিহত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম