Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাংলাদেশকে কল্যাণকর রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে:সংস্কৃ‌তি প্রতিমন্ত্রী

Bangla FM OnlinebyBangla FM Online
৪:১১ pm ২৮, ফেব্রুয়ারী ২০২৬
in সারাদেশ
A A
0

জাতীয় সংসদ সদস্য (এমপি) ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবার নিজ নির্বাচনী এলাকা রাজবাড়ীতে সফর করেছেন আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে তিনি ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে সড়ক পথে রাজবাড়ী সার্কিট হাউসে পৌঁছান। এ সময় জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ দলীয় নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং গার্ড অব অনার প্রদান করা হয়।

প্রতিমন্ত্রী আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে তাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করায় প্রধানমন্ত্রী তারেক রহমান-কে ধন্যবাদ জানান। তিনি বলেন, সবাই মিলে বাংলাদেশকে একটি কল্যাণকর রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে।

পরে তিনি পৌর এলাকার ২৮ নম্বর কবরস্থানে গিয়ে তার বাবা-মা ও ভাইয়ের কবর জিয়ারত করেন এবং দোয়া করেন।

এদিকে তার আগমনে জেলাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। স্থানীয়রা আশা করছেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী রাজবাড়ীতে পদ্মা ব্যারেজ, দ্বিতীয় পদ্মা সেতু, বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে। একইসঙ্গে তাকে পূর্ণমন্ত্রী করার দাবিও জানিয়েছেন তারা।

উল্লেখ্য, ২০০১ সালের নির্বাচনে তিনি বিএনপির প্রার্থী হিসেবে এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া তিনি রাজবাড়ী পৌরসভার তিন মেয়াদে চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

Tags: এমপিবাংলাদেশরাষ্ট্র
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মধ্যপ্রাচ্যের সকল ফ্লাইট বন্ধ ঘোষণা
  • প্রধানমন্ত্রীর প্রতিনিধি দল অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ
  • চাঁদপুরে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা, পুত্রবধূকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার
  • প্রধানমন্ত্রী তারেক রহমান ১০ মার্চ পাইলট প্রকল্প হিসেবে ‘ফ্যামিলি কার্ড’ উদ্বোধন করবেন: নারী ও শিশু বিষয়ক মন্ত্রী
  • ইরানের প্রাথমিক বিদ্যালয়ে হামলায় পাঁচ শিক্ষার্থী নিহত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম