Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ভারত সরকারের কাছে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও কামালকে হস্তান্তরের অনুরোধ বাংলাদেশের

Taslima TanishabyTaslima Tanisha
৭:৩৭ pm ১৭, নভেম্বর ২০২৫
in Top Lead News, আইন ও আদালত, জাতীয়
A A
0

জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধ মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য ভারত সরকারের প্রতি আনুষ্ঠানিক আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার (১৭ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়—ট্রাইব্যুনাল জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে দোষী সাব্যস্ত করেছে এবং তাদের বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ড এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিচারিক রায়। এই অবস্থায় দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের তৃতীয় কোনো দেশে আশ্রয় দেওয়া হলে তা হবে বাংলাদেশের প্রতি অবন্ধুসুলভ আচরণ এবং আন্তর্জাতিক ন্যায়বিচারের পরিপন্থী।

বিজ্ঞপ্তিতে দৃঢ় ভাষায় বলা হয়—
“মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত এই দুই ব্যক্তিকে অনতিবিলম্বে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা ভারত সরকারের দায়িত্ব। দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী এই প্রক্রিয়া অনুসরণ করা ভারতের আইনি বাধ্যবাধকতার মধ্যেই পড়ে।”

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, শেখ হাসিনা ও কামালের উপস্থিতি ছাড়া রায় কার্যকর করা সম্ভব নয়, এবং তাদের বিদেশে অবস্থান বাংলাদেশের বিচারিক প্রক্রিয়া ও আইনের শাসনের জন্য বিঘ্ন সৃষ্টি করছে। তাই দ্রুত হস্তান্তরই দুই দেশের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের স্বার্থে সর্বোত্তম পদক্ষেপ হবে।

Tags: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালপ্রধানমন্ত্রী শেখ হাসিনামানবতাবিরোধী অপরাধ মামলামৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিসাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যেই দলটির নামকরণ হয়েছে পাকিস্তানের মাটি থেকে তারা বাংলাদেশকে শাসন করতে চায় – রফিকুল ইসলাম জামাল
  • ১২ ফেব্রুয়ারির নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • জামায়াত প্রার্থীর প্রকাশ্য মাঠে নামা, মৌলভীবাজার-৩ এ নতুন হিসাব
  • মাধবদীতে ইসলামী আন্দোলনের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত
  • দুর্নীতিমুক্ত কুলাউড়ার অঙ্গীকার এম সায়েদ আলীর

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম