বার্লিনভিত্তিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল প্রকাশিত ‘দুর্নীতির ধারণা সূচক ২০২৫’ অনুযায়ী, বাংলাদেশ এক ধাপ নামিয়ে ১৩তম অবস্থানে রয়েছে। প্রতিবেদনে দেখা যায়, জুলাই আন্দোলনের পর দুর্নীতির সূচকে ১ পয়েন্ট বৃদ্ধি পেয়ে দেশের স্কোর দাঁড়িয়েছে ২৪।
রাজধানীর ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান জানান, দক্ষিণ এশিয়ায় আফগানিস্তানের পরই বাংলাদেশের অবস্থান দ্বিতীয় সর্বনিম্ন। তিনি বলেন, দেশের নিম্নগামী অবস্থায় কোনো বাস্তব পরিবর্তন হয়নি। বরং জুলাই গণঅভ্যুত্থানের ফলে দুর্নীতি নিয়ন্ত্রণ ও সুশাসনের সম্ভাব্য অগ্রগতি এই সূচকে তার তাৎক্ষণিক প্রভাব প্রতিফলিত হয়েছে।

