৪৭ নওগাঁ-২ (ধামইরহাট–পত্নীতলা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. এনামুল হক ভোটে বিজয়ী হয়েছেন।
বেসরকারি ফলাফল অনুযায়ী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. এনামুল হক (দাঁড়িপাল্লা প্রতীক) পেয়েছেন ১,৪০,৪৪৭ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থী মো. সামসুজ্জোহা খান (ধানের শীষ প্রতীক) পেয়েছেন ১,৩৩,৯৯৪ ভোট। এছাড়া আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর প্রার্থী মো. মতিবুল ইসলাম (ঈগল প্রতীক) পেয়েছেন ২,৫৫০ ভোট।

