Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার

Bangla FM OnlinebyBangla FM Online
১২:১৫ pm ০৮, মার্চ ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে তাঁর পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার (৭ মার্চ) রাতে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর।

কমনওয়েলথের মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে লন্ডন পৌঁছানোর পর স্থানীয় সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবীর সরাসরি বলেন, ‘হাইকমিশনার আবিদা ইসলাম হ্যাজ বিন রিমুভড ফ্রম হার পোস্ট।’ তিনি আরও উল্লেখ করেন যে, প্রবাসে বাংলাদেশের জাতীয় স্বার্থ রক্ষা ও কূটনৈতিক লক্ষ্য অর্জনে ব্যর্থতার কারণেই তাঁকে সরিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এই প্রথম বিদেশে নিযুক্ত কোনো বাংলাদেশি কূটনীতিককে পদ থেকে প্রত্যাহার করা হলো।

উল্লেখ্য, অন্তর্বর্তীকালীন সরকার গত বছরের জানুয়ারিতে আবিদা ইসলামকে লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ দিয়েছিল। তিনি সে সময় সাইদা মুনা তাসনিমের স্থলাভিষিক্ত হয়েছিলেন।

পেশাদার কূটনীতিক আবিদা ইসলাম এর আগে মেক্সিকো ও দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার (মিশন প্রধান) হিসেবেও তাঁর অভিজ্ঞতা রয়েছে।

Tags: যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শেরপুর প্রেসক্লাবের বার্ষিক দোয়া ও ইফতার অনুষ্ঠিত
  • রামপালে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে
  • সাড়ে পাঁচ মাসে কোরআনে হাফেজ ১০ বছরের জুবায়ের
  • তেহরান ও বৈরুতে হামলা, উত্তেজনা বাড়ছে মধ্যপ্রাচ্যে
  • শ্রীমঙ্গলে চুরি হওয়া ১৫ ভরি স্বর্ণসহ ৩২ লাখ টাকার মালামাল উদ্ধার হয়নি এখনো

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম