Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ভারতের কাছে হাসিনাকে ফেরত চেয়েছে বাংলাদেশ

Bangla FM OnlinebyBangla FM Online
১১:২৯ pm ০৮, এপ্রিল ২০২৬
in Top Lead News, রাজনীতি
A A
0

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে আনার অনুরোধ পুনর্ব্যক্ত করেছে ঢাকা। বুধবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হরদীপ সিং পুরি এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে এই প্রত্যর্পণ বিষয়ে আলোচনা করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ উপস্থিত ছিলেন। ড. খলিলুর রহমান ভারতীয় পক্ষকে জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নবনির্বাচিত সরকার ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির ভিত্তিতে পররাষ্ট্রনীতি পরিচালনা করবে। পারস্পরিক আস্থা, সম্মান ও সমমর্যাদাই হবে এই সম্পর্কের মূল ভিত্তি।

বৈঠকে শহীদ ওসমান হাদির সন্দেহভাজন হত্যাকারীদের গ্রেপ্তারের জন্য ভারত সরকারকে ধন্যবাদ জানানো হয়। দুই দেশই সম্মত হয়েছে যে, বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী গ্রেপ্তারকৃত ব্যক্তিদের দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানো হবে। একই সঙ্গে ভারতীয় পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে, আগামী সপ্তাহগুলোতে চিকিৎসা ও ব্যবসায়িক উদ্দেশ্যে বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা প্রক্রিয়া আরও সহজতর করা হবে।

জ্বালানি খাতে সহযোগিতার বিষয়েও ফলপ্রসূ আলোচনা হয়েছে। ভারত থেকে ডিজেল সরবরাহের জন্য কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি বাংলাদেশে ডিজেল ও সার রপ্তানি বাড়ানোর অনুরোধ করেন ড. রহমান। ভারতের পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরি বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করার আশ্বাস দিয়েছেন। দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে উভয় পক্ষ নিয়মিত আলোচনার মাধ্যমে সহযোগিতা চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

Tags: আওয়ামী লীগপ্রধানমন্ত্রীভারতশেখ হাসিনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • অ্যান্টি ড্যানড্রফ শ্যাম্পু ব্যবহার করে খুশকি যাচ্ছে না, বিশেষজ্ঞদের পরামর্শ
  • সার্ক অঞ্চলের সঙ্গে যোগাযোগ সহজ: নীলফামারীতে স্বাস্থ্য সচিব
  • বাউফলে ইয়াবাসহ কিশোর আটক
  • লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার
  • ববিতে ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থী আটক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম