Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত

Bangla FM OnlinebyBangla FM Online
৯:৩৩ pm ২৪, ফেব্রুয়ারী ২০২৬
in Lead News, বাংলাদেশ
A A
0

ঢাকা ও আবুধাবি বাণিজ্য, বিনিয়োগ, শ্রম গতিশীলতা এবং উচ্চ পর্যায়ের যোগাযোগের ওপর নতুন করে জোর দিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ককে একটি ব্যাপক কৌশলগত ও অর্থনৈতিক অংশীদারিত্বে উন্নীত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলি আল হামুদি সৌজন্য সাক্ষাৎ করেন।

বৈঠকে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্ব এবং ক্রমবর্ধমান কৌশলগত অংশীদারিত্বের ওপর গুরুত্বারোপ করে উভয় পক্ষ। এ সময় দুই দেশের সম্পর্ক উন্নয়নে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয় বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সাক্ষাৎকালে পররাষ্ট্রমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির আওতায় দ্বিপক্ষীয় সম্পর্ককে একটি ব্যাপক কৌশলগত ও অর্থনৈতিক অংশীদারিত্বে উন্নীত করার জন্য বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

আলোচনায় প্রস্তাবিত সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির (সিইপিএ) বিষয়ে আলোচনা এগিয়ে নেওয়া এবং বাণিজ্য, জ্বালানি, অবকাঠামো ও সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) প্রকল্পে সহযোগিতা বৃদ্ধির ওপর আলোকপাত করা হয়।

প্রায় ১২ লাখ বাংলাদেশি প্রবাসীকে দেশে কাজের সুযোগ দেওয়ার জন্য সংযুক্ত আরব আমিরাত সরকারকে ধন্যবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী। এ সময় বিজনেস ও ট্রানজিট ভিসাসহ যাতায়াত আরো সহজ করার পাশাপাশি শ্রম ভিসা পুনরায় চালুর অনুরোধ জানান তিনি।

পারস্পরিক সুবিধার জন্য বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াতে এবং দুই দেশের জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে উভয় পক্ষ।

এর আগে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় বন্ধুপ্রতিম দুই দেশের মধ্যে সহযোগিতাকে এগিয়ে নিতে এবং নতুন সুযোগ তৈরি করতে উচ্চ পর্যায়ের সফর বিনিময় ও বিদ্যমান দ্বিপক্ষীয় ব্যবস্থার নিয়মিত বৈঠক করার গুরুত্বের ওপর জোর দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

Tags: পররাষ্ট্র মন্ত্রণালয়বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সারিয়াকান্দিতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • কালাইয়ে জলমহাল ইজারায় নীতিমালার তোয়াক্কা না করার অভিযোগ
  • রাজস্থলী বাঙ্গালহালিয়াতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
  • শিবগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • বাংলাসাহিত্যের গবেষক ও মনীষী ড. আহমদ শরীফ জড়িয়ে আছেন ইতিহাস-ভাষা-সাহিত্যের ঋদ্ধতায়

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম