বাংলাদেশ কৃষি উদ্যোক্তা ফোরামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় এম ইসলাম জাহিদকে সভাপতি, মাওলানা মোঃ আব্দুল মোতালেবকে নির্বাহী সভাপতি, হাফেজ অলিউল্লাহ ডাকুয়াকে সাধারণ সম্পাদক করে আগামী ২ বছরের জন্য বাংলাদেশ কৃষি উদ্যোক্তা ফোরামের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।
কমিটির সহ-সভাপতি দেলোয়ার হোসেন লিটন, মোঃ জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তৈওবালী মিয়া, অর্থ সম্পাদক দিগন্ত মনির, সহ-অর্থ সম্পাদক আঃ রহিম, সাংগঠনিক সম্পাদক মোঃ ছলেমান মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক শাহ মোঃ ইউনুস, প্রচার সম্পাদক রাইসুল ইসলাম অলিউল্লাহ, সহ-প্রচার সম্পাদক মোঃ আল আমিন মিয়া, সাংস্কৃতিক সম্পাদক মনির হোসেন পরাগ, সহ-সাংস্কৃতিক সম্পাদক, নিত্যানন্দ হালদার, মহিলা বিষয়ক সম্পাদক মাহফুজা আক্তার, সহ-মহিলা বিষয়ক সম্পাদক সালাম জাহান, দপ্তর সম্পাদক আব্দুল খালেক, সহ-দপ্তর সম্পাদক মাসুম মিয়া, কার্যনির্বাহী সদস্য ওয়াহিদুজ্জামান ওয়াহিদ, লায়ন সালাম মাহমুদ, হাফিজ রহমান, এস এম নাসির, সাহাদাৎ হোসেন দুলাল, মমতাজ আক্তার মনি ও আব্দুর রহমান।

