Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাকেরগঞ্জে অর্থ আত্মসাতের অভিযোগে প্রধান শিক্ষক বরখাস্ত

Bangla FM OnlinebyBangla FM Online
১১:৫৪ am ২০, ফেব্রুয়ারী ২০২৬
in Semi Lead News, অপরাধ
A A
0

মোঃ জাহিদুল ইসলাম, বাকেরগঞ্জ প্রতিনিধি:

জালিয়াতির মাধ্যমে বিদ্যালয়ের ফান্ডের অর্থ আত্মসাৎ করার দায়ে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরাদি ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনিছুর রহমানকে সাময়িক অব্যাহতি (বরখাস্ত) করেছে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের স্মারক নং-০৫.১০.০৬০৭.০০০.৩৩.০০১..২৬.১৫৭ আদেশে প্রধান শিক্ষক আনিছুর রহমান হাওলাদার ও সহকারী শিক্ষক মোঃ নসরুল আমিন গাজীকে সাময়িক অব্যাহতি দেয়া হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনিছুর রহমান কর্তৃক অর্থ আত্মসাতের বিষয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মোঃ মনিরুজ্জামান ২০২৫ সালের ১২ নভেম্বর বরিশালে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৪০৬/৪২০ ধারায় আদালতে একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর সিআর-৭৭৯/২৫ (বাকেরগঞ্জ)। মামলাটি আমলে নিয়ে আদালতের বিজ্ঞ বিচারক তার বিরুদ্ধে সমন ইস্যু করেন।

মামলার বাদী অভিভাবক সদস্য মোঃ মনিরুজ্জামান হাওলাদার জানান, তিনি এবং সাবেক সভাপতি এইচ এম সোহাগের স্বাক্ষর না নিয়ে জালিয়াতির মাধ্যমে প্রধান শিক্ষক আনিসুর রহমান হাওলাদার ও তার সহযোগী সহকারী শিক্ষক নসরুল আমিন গাজী ব্যাংক থেকে কয়েক লক্ষ টাকা উত্তোলন করে আত্মসাত করেছেন। এ ঘটনায় তিনি আদালতে একটি মামলা দায়ের করলে ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ তাদেরকে সাময়িক অব্যাহতি (বরখাস্ত) দিয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যানেজিং কমিটির সভাপতি রুমানা আফরোজের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অর্থ আত্মসাতের অভিযোগে অভিভাবক সদস্য মোঃ মনিরুজ্জামান হাওলাদার কর্তৃক মামলা দায়ের হলে আদালত প্রধান শিক্ষক মোঃ আনিছুর রহমান হাওলাদার ও সহকারী শিক্ষক নসরুল আমিন গাজীর বিরুদ্ধে সমন ইস্যু হওয়ায় সরকারি কৌশুলীর প্রতিবেদন সাপেক্ষে তাদের দুইজনকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল কলেজ) জনবল কাঠামো ও এমপি ও নীতিমালা ২০২৫ এর অনুচ্ছেদ-১৯ মোতাবেক বরখাস্ত (সাময়িক অব্যাহতি) করা হয়েছে। একই সঙ্গে বিদ্যালয়ের সিনিয়র সহকারী প্রধান শিক্ষক নীলিমা আক্তারকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেয়া হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে সাময়িক অব্যাহতিপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আনিছুর রহমান হাওলাদারকে একাধিক কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

 

Tags: অপরাধদুর্নীতিপ্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • গাজায় স্টেডিয়াম নির্মাণে ফিফা দিচ্ছে ৫০ মিলিয়ন ডলার
  • রমজানে বাজার স্থিতিশীল রাখতে পর্যাপ্ত খাদ্যপণ্য মজুত আছে : বাণিজ্যমন্ত্রী
  • সারাদেশে সড়কে চাঁদাবাজির কোনো সুযোগ নেই: পানি সম্পদ মন্ত্রী
  • ভূমি মন্ত্রণালয়ে কোনো দুর্নীতি সহ্য হবে না:ভূমিমন্ত্রী
  • যারা ভোট দেয়নি তারা আমাদের বাইরের না, আমরা সবারই প্রতিনিধি : পানি প্রতিমন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম