Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পাংশায় ব্যানার টাঙিয়ে আওয়ামী লীগের অফিস উদ্বোধনের ঘোষণা

Bangla FM OnlinebyBangla FM Online
৫:১৬ pm ২০, ফেব্রুয়ারী ২০২৬
in রাজনীতি, সারাদেশ
A A
0

মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর পাংশা উপজেলায় আওয়ামী লীগের কার্যালয়ের সামনে ব্যানার টাঙিয়ে অফিস উদ্বোধনের ঘোষণা দেওয়া হয়েছে। শুক্রবার সকালে উপজেলা শহরের টেম্পু স্ট্যান্ড সংলগ্ন আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ ব্যানার দেখা যায়। তবে ব্যানারটি কে বা কারা এবং কখন টাঙিয়েছে—এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, তালাবদ্ধ থাকা পাংশা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের বারান্দায় রশি দিয়ে ব্যানারটি ঝুলিয়ে রাখা হয়। ব্যানারে লেখা ছিল, “রাজবাড়ী জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য মিতুল হাকিম পাংশা উপজেলাসহ রাজবাড়ী জেলার প্রতিটি উপজেলায় আওয়ামী লীগের অফিস শুভ উদ্বোধনের ঘোষণা দিয়েছেন। আজ পাংশা উপজেলা আওয়ামী লীগের অফিস শুভ উদ্বোধন করা হয় মিতুল হাকিমের নির্দেশনায়।”
মিতুল হাকিম রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমের ছেলে ও রাজবাড়ী জেলা আওয়ামী লী‌গের সদস‌্য।

কার্যালয়ের পাশের এক চা দোকানি জানান, বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার সময় সেখানে কোনো ব্যানার ছিল না। শুক্রবার সকাল ৭টার দিকে দোকান খুলতে এসে তিনি ব্যানারটি ঝুলতে দেখেন।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। তবে পুলিশ পৌঁছানোর আগেই ব্যানারটি সেখানে পাওয়া যায়নি।

এদিকে, এর আগেও গত ১৭ ফেব্রুয়ারি রাজবাড়ী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও উদ্বোধন সংক্রান্ত একটি ব্যানার দেখা যায়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জুলাই বিক্রি করে বিএনপি ক্ষমতায় আসে নাই
  • কেয়াগাছ কেটে রিসোর্ট নির্মাণের অভিযোগে সেন্টমার্টিনে মামলা
  • অমর একুশ: ভাষা আন্দোলনের স্মৃতিস্হম্ভ শহীদ মিনারের ইতিহাস
  • প্রধানমন্ত্রীর ট্রাফিক সিগনাল মেনে চলাচল বিরল দৃষ্টান্ত: সাবেক মেয়র সাঈদ খোকন
  • ক্ষেতলালে খাস জমি দখল নিয়ে সংঘর্ষ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম