Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দিনাজপুরে দীর্ঘ ৬ মাস পর আওয়ামী লীগের কার্যালয় খুললেন নেতাকর্মীরা

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৩৫ pm ১৫, ফেব্রুয়ারী ২০২৬
in Semi Lead News, রাজনীতি
A A
0

দিনাজপুর প্রতিনিধি:

দীর্ঘদিন বন্ধ থাকার পর দিনাজপুরে বাংলাদেশ আওয়ামী লীগের জেলা দলীয় কার্যালয় খুলে দিয়েছেন নেতাকর্মীরা।

শনিবার (১৫ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর সাড়ে ১২টার দিকে কয়েকজন জেলা আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মী কার্যালয়ের তালা খুলে ভেতরে প্রবেশ করেন।

এ সময় তারা ‘জয় বাংলা’, ‘শেখ হাসিনা ভয় নেই, রাজপথ ছাড়ি নেই’সহ বিভিন্ন স্লোগান দেন। জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় খুলে স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা নিজেরাও সেলফি তুলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে দিনাজপুর শহরের বাসুলিয়াপট্টিস্থ কার্যালয়ের সামনে জড়ো হন চার থেকে পাঁচজন নেতাকর্মী। পরে তারা তালা খুলে কার্যালয়ে প্রবেশ করে কিছু সময় অবস্থান করেন। তাদের স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ খালেদ হাবিব সুমন, সাংস্কৃতিক সম্পাদক রহমতুল্লাহ রহমত, জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সৈয়দ সালাহ উদ্দিন দিলীপ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য রুহানা নিশাত বিথী, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম, বীরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আরিফুজ্জামান, পাল্টাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাকসহ আরও অনেকে।

তারা ৫ আগস্টের হামলায় ক্ষতিগ্রস্ত কার্যালয়টি পরিদর্শন করেন এবং দ্রুত সংস্কারের দাবি জানান। এ বিষয়ে দিনাজপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ নূরনবী বলেন, “কার্যালয়ের দরজা-জানালা বর্তমানে ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে। কারা স্লোগান দিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। আমাদের গোয়েন্দা সংস্থার সদস্যরা বিষয়টি তদন্ত করছেন। যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ রয়েছে, তাই জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত ৫ আগস্টের হামলার পর থেকে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়টি বন্ধ ছিল। দীর্ঘদিন পর কার্যালয় খুলে স্লোগান দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে দিনাজপুরের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সুলতান মাহমুদ,দিনাজপুর প্রতিনিধি, মোবাইল ০১৭২৩২১০১১৫ তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০২৬

ক্যাপশন : দিনাজপুর আওয়ামী লীগের জেলা দলীয় কার্যালয়ের তালা খুলে দিয়ে দলীয় কার্যালয়ের সামনেই স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের ৪-৫ জন দলীয় নেতাকর্মীরা সেলফি তুলেন এবং অফিস খুলে কিছুক্ষণ অফিসে ঢুকে বসে থাকেন এরপর চলে যান।

Tags: আওয়ামী লীগরাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাকেরগঞ্জে অগ্নিকাণ্ডে তিনটি বসত ঘর পুড়ে ছাই
  • আলুর ১৫ লাখ টাকা আত্মসাতে কারাগারে যুবদল নেতা
  • টাঙ্গাইলের কালিহাতীতে প্রাইভেটকার ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষ,নিহত ২
  • পরাজয় মেনে বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানালেন মাওলানা মঞ্জুরুল ইসলাম
  • ঝালকাঠির দুটি আসনে জামানত হারালেন ১৪ প্রার্থী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম