Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

অনলাইনে লকডাউন চলছে আওয়ামী লীগের : শরিফ ওসমান হাদি

Tanazzina TaniabyTanazzina Tania
৩:৩৪ pm ১৩, নভেম্বর ২০২৫
in Lead News, রাজনীতি
A A
0

আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর শাহবাগে এক সংক্ষিপ্ত সমাবেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি বলেন, আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) নেতারা স্যুটকেস গুছিয়ে দেশ ছেড়ে চলে গেছেন। এখন তারা বাংলাদেশে ‘লকডাউন’ ঘোষণা করেছেন এবং অনলাইনে সেই লকডাউন চলছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিভিন্নভাবে দেশে ও বিদেশে প্রদর্শনীমূলক কার্যক্রম চালাচ্ছেন, তবে দেশের জনগণের সঙ্গে সরাসরি কোনো সম্পর্ক নেই। তিনি উল্লেখ করেন, শেখ হাসিনা নিজে দিল্লিতে, তাঁর ছেলে আমেরিকায় এবং মেয়ে লন্ডনে বসে এ দেশের মানুষকে ছোট অঙ্কের অর্থ দিয়ে রাস্তায় নামিয়ে দিচ্ছেন।
সমাবেশে শরিফ ওসমান হাদি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বানানো। এরপরও আদালতে হাজির হওয়া উচিত। তিনি দাবি করেন, আওয়ামী লীগের রাজনীতি মানেই আগুনের রাজনীতি। ১৯৯৬ সালের আন্দোলনের সময় এবং পরবর্তী সময়ে তারা অরাজকতা ও আগুন-সন্ত্রাস চালিয়েছে।

সমাবেশের পর ইনকিলাব মঞ্চ একটি ‘জজবা জমায়েত ও প্রতিরোধ মিছিল’ বের করে, যা শাহবাগ থেকে গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের দিকে যায়।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র বিএনপির প্রতি ইঙ্গিত করে বলেন, যেসব দল আওয়ামী লীগের মামলা তুলে নেওয়ার কথা বলছে, তারা স্বীকার করুক যে, গত এক বছরে তাদের বিরুদ্ধে মামলা করার পেছনে টাকা নেওয়ার বিষয়ও জড়িত ছিল।
সমাবেশে ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন–বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা বলেন, গত বছরের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদ তাড়ানো হয়েছে এবং ভবিষ্যতেও যতবার ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠবে, ততবার তা প্রতিহত করা হবে।

Tags: আওয়ামী লীগইনকিলাব মঞ্চরাজনীতিশরিফ ওসমান হাদি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইরান যুদ্ধ ও অর্থনৈতিক সংকটে ট্রাম্পের পরাজয় হবে?
  • সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে সংসদে তীব্র বিতর্ক
  • পাংশায় ভিজিএফ চাল আত্মসাতের অভিযোগ
  • বাউফলে নিবন্ধিত জেলেরা ভিজিএফের চাল পাননি
  • দলীয় শৃঙ্খলা নাকি মত প্রকাশের স্বাধীনতা: সংবিধানের ৭০ অনুচ্ছেদ বিতর্ক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম