Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

অস্তিত্বের সংকটে আওয়ামী লীগ

Bangla FM OnlinebyBangla FM Online
২:১৫ pm ১১, এপ্রিল ২০২৬
in Lead News, রাজনীতি
A A
0

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতা হারানোর পর অস্তিত্ব সংকটে পড়া আওয়ামী লীগের মাঠপর্যায়ের নেতা-কর্মীদের মধ্যে এখন তীব্র হতাশা ও উৎকণ্ঠা বিরাজ করছে। বিদেশের নিরাপদ আশ্রয়ে থেকে দল পরিচালনা করা আর সম্ভব নয় উল্লেখ করে তৃণমূলের নেতারা মনে করছেন, দল পুনর্গঠন করতে হলে শীর্ষ নেতাদের এখন গ্রেপ্তারের ঝুঁকি নিয়ে হলেও দেশে ফেরা প্রয়োজন।

নির্বাচনের পর পরিস্থিতির উন্নতি হবে—এমন এক ক্ষীণ আশা ছিল দলটির স্থানীয় পর্যায়ের নেতাদের মনে। অনেকের ধারণা ছিল, গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিএনপি সরকার গঠন করলে হয়তো তারা এলাকায় ফেরার এবং সীমিত পরিসরে সাংগঠনিক কাজ করার সুযোগ পাবেন। আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞাও হয়তো থাকবে না। কিন্তু বাস্তবতা পুরোপুরি ভিন্ন। মাঠপর্যায়ের নেতাদের মতে, পরিস্থিতির কোনো দৃশ্যমান পরিবর্তন হয়নি এবং রাজনীতি করার চেষ্টা করলেই তারা বাধার মুখে পড়ছেন।

তৃণমূলের অনেক নেতা জানান, নির্বাচনের আগে সাধারণ ভোটারদের ভোট পেতে বিএনপি ও জামায়াতের পক্ষ থেকে তাদের প্রতি কিছুটা নমনীয়তা দেখানো হয়েছিল। এছাড়া বিএনপির নেতারা দল নিষিদ্ধ করার বিপক্ষে অবস্থান নেওয়ায় আওয়ামী লীগের কর্মীদের মধ্যে কিছুটা আশার সঞ্চার হয়েছিল। সেই আশা থেকেই অনেক জায়গায় আওয়ামী লীগের কর্মীরা সাধারণ ভোটারদের বিএনপিকে ভোট দিতে বলেছিলেন। কিন্তু ভোটের পর সেই সমীকরণ বদলে গেছে।

তৃণমূল নেতাদের দাবি, কেন্দ্রীয় নেতৃত্ব সামনে না থাকলে কর্মীদের চাঙ্গা করা অসম্ভব। তারা মনে করছেন, ঢাকা কেন্দ্রিক রাজনীতি সচল করতে হলে শীর্ষ নেতাদের উপস্থিতি বাধ্যতামূলক। তবে কেন্দ্রীয় নেতাদের অবস্থান ভিন্ন। আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম জানান, নেতারা উপযুক্ত সময়ের অপেক্ষায় আছেন।

তিনি প্রশ্ন তোলেন, বর্তমান আইনি প্রেক্ষাপটে আওয়ামী লীগের কোনো নেতা-কর্মীর রাজনীতি করার সুযোগ আছে কি না। বিশেষ করে জাতীয় সংসদে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ–সংক্রান্ত বিল পাস এবং সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর গ্রেপ্তারের পর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে বলে তিনি মনে করেন।

সম্প্রতি খুলনা ও দেশের বিভিন্ন স্থানে দলীয় কার্যালয় খোলার ঝটিকা চেষ্টা চালানো হলেও তা সফল হয়নি। খবর ছড়িয়ে পড়ার পর পুনরায় হামলার শিকার হয়েছে কার্যালয়গুলো। স্থানীয় নেতারা এখন কেবল আত্মগোপনে থেকে একে অপরের সঙ্গে যোগাযোগ রাখাকেই ‘দলীয় কাজ’ হিসেবে দেখছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একদিকে সংসদের কঠোর আইন, অন্যদিকে কেন্দ্রীয় নেতাদের অনুপস্থিতি ও আইনি ঝুঁকি—সব মিলিয়ে আওয়ামী লীগের সংকট কাটার কোনো লক্ষণ আপাতত নেই। তৃণমূল নেতারা শীর্ষ নেতাদের দেশে ফেরার ডাক দিলেও, বাস্তব পরিস্থিতির কারণে দলটির পুনর্গঠন প্রক্রিয়া এক গভীর অনিশ্চয়তায় ঘেরা।

Tags: আওয়ামী লীগরাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাউফল নার্সিং ইনস্টিটিউটে নানা সংকট, শিক্ষা কার্যক্রম ব্যাহত
  • হাম পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে সরকার: স্বাস্থ্য সচিব
  • কাপ্তাইয়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
  • পহেলা বৈশাখে পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির সম্ভাবনা
  • যশোরে চৈত্রের শেষের দিকের সকালে শীতের কুয়াশা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম