Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

প্রশাসেনর বিভিন্ন স্থরে আওয়ামী লীগের দোসররা অবস্থান করছে: রুহুল কবির রিজভী

Bangla FMbyBangla FM
৭:২১ pm ০১, অক্টোবর ২০২৫
in Semi Lead News, রাজনীতি
A A
0
রূপগঞ্জ প্রতিনিধি:
প্রশাসেনর বিভিন্ন স্থরে আওয়ামী লীগের দোসররা  অবস্থান করছে। অন্তর্বর্তীকালীন সরকার থাকা সত্বেও অপরাধী দাপিয়ে বেড়াচ্ছে। তারা এই সরকারকে নস্যাৎ করতে পরিকল্পিত প্রচেষ্টা করছে বলে মন্তব্য করেছেন  বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র  যুগ্ন মহাসচিব অ্যাডভোকেট  রুহুল কবির রিজভী। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে  নারায়ণগঞ্জের রূপগঞ্জে সন্ত্রাসীদের হামলায় আহত ছাত্রদলের সাবেক নেতাকে ” আমরা বিএনপি পরিবার’–এর পক্ষ থেকে সহায়তা প্রদান শেষে তিনি মন্তব্য করেন।
এ সময় তিনি আরো বলেন, বিগত সময় চার জনের পরামর্শে শেখ হাসিনা সকল অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে গেছে।  ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় তাদের পরামর্শে ছাত্র জনতাকে গুলি করে, বোমা মেরে হত্যা করা হয়েছে।
এর আগে “আমরা বিএনপি পরিবারের” প্রতিনিধি দলের প্রধান উপদেষ্টা রুহুল কবির রিজভী, আহত ভূলতা ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ডের ছাত্রদলের সাবেক সভাপতি দোলন ভূঁইয়ার স্বাস্থ্যের সার্বিক খোঁজ খবর নেন। পরে তিনি তার হাতে আর্থিক সহায়তা তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবারের আহবায়ক আতিকুর রহমান রুমন, সদস্য সচিব মোমিন মিথুন সহ সংগঠনের সদস্যরা। এছাড়া জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনিসহ স্থানীয় নেতাকর্মীরা।
উল্লেখ্য, ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর হাটাবো এলাকার পেপারটেক  নামের একটি কাগজ তৈরি কারখানার বালু ভরাটকে কেন্দ্র করে ভুলতা ইউনিয়ন ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সামাদ ও তার ভাতিজা দুলন ভুইয়াসহ তাদের লোকজনের সঙ্গে ভুলতা ইউনিয়ন বিএনপি’র যুগ্ন সম্পাদক সেলিমসহ তার লোকজনের ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষে দোলন ভুইয়াসহ উভয়ের পক্ষের ৮ জন আহত হয়। এছাড়া দুই পক্ষই আলাদা পাল্টাপাল্টি মামলা দায়ের করেন।
Tags: আওয়ামী লীগরুহুল কবির রিজভী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যেই দলটির নামকরণ হয়েছে পাকিস্তানের মাটি থেকে তারা বাংলাদেশকে শাসন করতে চায় – রফিকুল ইসলাম জামাল
  • ১২ ফেব্রুয়ারির নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • জামায়াত প্রার্থীর প্রকাশ্য মাঠে নামা, মৌলভীবাজার-৩ এ নতুন হিসাব
  • মাধবদীতে ইসলামী আন্দোলনের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত
  • দুর্নীতিমুক্ত কুলাউড়ার অঙ্গীকার এম সায়েদ আলীর

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম