Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আখাউড়ায় ট্রাকের ধাক্কায় অটোরিকশা যাত্রী লন্ড্রি ব্যবসায়ী নিহত

Bangla FM OnlinebyBangla FM Online
১১:৩৩ am ৩০, মার্চ ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রাকের ধাক্কায় সুবল চন্দ্র দাস (৫৫) নামে লন্ড্রী ব্যবসায়ি নিহত হয়েছেন। সুবল দাসকে বহনকারি অটোরিকশাকে ট্রাক ধাক্কা দিলে এতে তিনি প্রাণ হারান। দুর্ঘটনায় অটোরিকশার চালকসহ আরও চারজন আহত হয়েছেন।

নিহত সুবল চন্দ্র দাস (৫৫) পৌর এলাকার দুর্গাপুর বাসিন্দা। হিরালাল চন্দ্র দাসের। পৌরশহরের সড়ক বাজার এলাকায় তার লন্ড্রী দোকান রয়েছে।সোমবার বেলা ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তার লাশ আখাউড়া থানায় রয়েছে। ঘাতক ট্রাকটিকেও থানায় রাখা হয়েছে।
পরিবারিক সূত্র, নিতাই সাহা ও সুভাস দাস নামে স্থানীয় দুই ব্যক্তি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তারা জানান, রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা থেকে ট্রেনে আখাউড়া রেলওয়ে স্টেশনে পৌঁছান সুবল চন্দ্র দাস। সেখান থেকে একটি অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। পথে খড়মপুর বাইপাস এলাকার মোড়ে পৌঁছালে আরেক প্রান্ত থেকে আাসা একটি মালবাহী ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে চালকসহ যাত্রীরা সড়কে ছিটকে পড়েন।
নিহতের ভাই বিমল দাস জানান, দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার ভাই মারা যান। এ ঘটনায় অটোরিকশার চালকসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। চিকিৎসার জন্য আহতদেরকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে এবং ঘাতক ট্রাকটি জব্দ করেছে। ট্রাকটির নম্বর ঢাকা মেট্রো-ট ১৮-৩৮০১। তবে এর চালক পালিয়ে গেছে।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাবেদ উল ইসলাম জানান, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ময়না তদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Tags: দুর্ঘটনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • চাটখিল থানার মুস্তাফিজুর রহমান (তুহিন) এর ব্যারিস্টার-অ্যাট-ল ডিগ্রি অর্জন
  • ইসরায়েলি সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা
  • বিয়ের প্রলোভনে ধর্ষণ ও সাইবার অপরাধ, র‍্যাবের অভিযানে যুবক গ্রেফতার
  • টাঙ্গাইলে রুমা হত্যার অভিযোগে স্বামী রাসেলের ফাঁসির দাবিতে মানববন্ধন
  • চাঁপাইনবাবগঞ্জে পেট্রোলের জন্য আধা কিলোমিটার লাইন, চরম ভোগান্তি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম