Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মির্জাপুরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

Bangla FM OnlinebyBangla FM Online
১১:৫৩ am ০১, ফেব্রুয়ারী ২০২৬
in Semi Lead News, অপরাধ, দুর্ঘটনা
A A
0
জাহাঙ্গীর আলম (উপজেলা প্রতিনিধি মির্জাপুর টাঙ্গাইল) 
টাঙ্গাইলের মির্জাপুরে সাফিউল ইসলাম শাকিল নামে এক চালককে হত্যা করে তার অটোরিকশা ছিনতাই করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা সদরের বাওয়ার কুমারজানী খামারপাড়া এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ঢালু থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।নিহত শাকিল গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার দেওডোবা গ্রামের সাহেব আলীর ছেলে। তিনি উপজেলার গোড়াই শিল্পাঞ্চলের কম্ফিট এন্ড কম্পোজিট মিল এলাকার একটি বাড়িতে ভাড়া থেকে অটোরিকশা চালাতেন।
পরিবার ও পুলিশ জানায়, প্রতিদিনের মতো শাকিল শুক্রবার সকাল ৯টার দিকে ভাড়া চালিত অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হন। রাত ১০টার পর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়শনিবার দুপুরে উপজেলা সদরের বাওয়ার কুমারজানী খামারপাড়া এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ঢালুতে তার লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দা নুরু মিয়া। পরে তিনি পুলিশে খবর দিলে থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।মির্জাপুর থানার এসআই জাবেদ পারভেজ জানিয়েছেন, শাকিলের বাম চোখ উপড়ে ফেলা হয়েছে এবং দুস্কৃতকারীরা তার অটোরিকশা ছিনতাই করে নিয়েছে।
নিহতের ভাই মোজাফ্ফর হোসেন বলেন, শুক্রবার সকালে তার ভাই ভাড়া চালিত অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হন। দিনশেষে বাসায় না ফেরায় রাত ১০টার দিকে ফোন করলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। শনিবার সকালে তারা থানায় সাধারণ ডায়রি করেন। পরে পুলিশ দুপুরে লাশ উদ্ধার করে তাদের খবর দেয়।মির্জাপুর থানা ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
Tags: ছিনতাইদুর্ঘটনামির্জাপুরহত্যা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আমরা সবাই মানুষ,আমরা সবাই বাংলাদেশী নাগরিক: এম সায়েদ আলী
  • শহীদ রেজাউল করিমের পরিবারের পাশে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান
  • শেষ হলো বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির স্নাতক ভর্তি পরীক্ষা
  • জায়গা-জমির বিরোধে ছাত্রলীগের ট্যাগ, যুবককে আটক করলো পুলিশ
  • ব্যাংক এশিয়া শাখায় লুটতরাজ,সন্ত্রাসী হামলায় আহত বাবা–ছেলে আহত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম