Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নির্বাচনের মাধ্যমেই স্বৈরাচারী শক্তিকে মোকাবিলা করতে হবে : তথ্য উপদেষ্টা

Tanazzina TaniabyTanazzina Tania
১১:৪২ am ০৪, জানুয়ারী ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

আগামী নির্বাচনের মাধ্যমে স্বৈরাচারী শক্তিকে মোকাবিলা করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেন, পরাজিত শক্তি এখনো সক্রিয় থাকলেও তাদের শক্তি গণঅভ্যুত্থানকারী শক্তির চেয়ে অনেক কম।

শনিবার সিলেট প্রেসক্লাবে নির্বাচন বিষয়ক সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) আয়োজনে সিলেট প্রেসক্লাব মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সৈয়দা রিজওয়ানা হাসান ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দেশের মানুষকে স্বত:স্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, বর্তমান সরকার সব ধরনের প্রতিকূলতা অতিক্রম করে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর।

পিআইবি’র মহাপরিচালক ফারুক ওয়াসিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য সচিব ফারজানা মাহবুব। সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

বিশেষ অতিথির বক্তব্যে তথ্য সচিব ফারজানা মাহবুব বলেন, গণমাধ্যমকর্মী এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় একই পরিবারের সদস্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে আয়োজনে সাংবাদিকরা অগ্রগণ্য ভূমিকা পালন করবেন।

তিনি সাংবাদিকদের সব ধরণের গুজব ও অপতথ্য রুখে দেওয়ার পাশাপাশি সত্য ও ন্যায়ের পথে থেকে অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।

জেলা পর্যায়ে গণমাধ্যমকর্মীদের প্রশিক্ষণ প্রদান বিষয়ক এই কর্মসূচির আওতায় সারাদেশে ৩ হাজার ৮০০ সংবাদকর্মীকে প্রশিক্ষণ দেওয়া হবে। নির্বাচন বিষয়ক আইন, হলফনামা, বিরোধ নিষ্পত্তি, আচরণবিধি, রিপোর্টারের প্রস্তুতি, মাঠ পর্যায়ে নির্বাচন কাভার, নির্বাচন ও রাজনীতি পর্যবেক্ষকদের পর্যবেক্ষণ, উপনির্বাচন, ফ্যাক্ট চেক ও এআই, সেইফটি-সিকিউরিটি, নির্বাচন পরবর্তী সহিংসতা, নির্বাচনি আয়-ব্যয় ইত্যাদি বিষয়ে এই প্রশিক্ষণ প্রদান করা হবে।

এছাড়া নির্বাচনের জন্য দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক এবং পর্যবেক্ষকদের নির্বাচন রিপোর্টিং এবং নির্বাচন আচরণ বিধিমালা বিষয়েও প্রশিক্ষণ প্রদান করা হবে।

এরই ধারাবাহিতায় কর্মশালায় সিলেট প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ৫০ জন সাংবাদিক অংশ নেন।

Tags: তথ্য উপদেষ্টা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ঈদযাত্রার বাস-ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
  • খামেনির পর ইরানে সরকার বদল হবে? মার্কিন সংশয়
  • সীতাকুণ্ড ইকোপার্ক থেকে উদ্ধার গলায় ছুরিকাঘাতে আহত শিশুর মৃত্যু
  • জার্মানি-যুক্তরাজ্যসহ ৮ দেশের সঙ্গে ফ্রান্সের কৌশলগত প্রতিরক্ষা পরিকল্পনা !‘পরবর্তী ৫০ বছর হবে পরমাণু যুগ’ — সতর্কবার্তা ম্যাক্রোঁর
  • কুয়েতের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান কেন ছিল?

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম