Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

টাঙ্গাইলের মির্জাপুরে ডিবি পরিচয়ে অটোরিকশা চুরি

Bangla FM OnlinebyBangla FM Online
৪:১৪ pm ১৪, মার্চ ২০২৬
in সারাদেশ
A A
0

জাহাঙ্গীর আলম, মির্জাপুর প্রতিনিধি :

টাঙ্গাইলের মির্জাপুরে ডিবি পুলিশের পরিচয় দিয়ে এক অটোরিকশা চালকের ব্যাটারি চালিত অটোরিকশা চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় অটোচালকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ভুক্তভোগী অটোরিকশা চালক ইউনুছ আলী জানান, তিনি প্রতিদিনের মতো শনিবার (১৪ মার্চ) সকালে মির্জাপুর উপজেলার দেওহাটা এলাকায় অটোরিকশা নিয়ে যাচ্ছিলেন। এ সময় তাড়াহুড়া করে এক অচেনা ব্যক্তি তার অটোরিকশায় ওঠেন এবং নিজেকে ডিবি পুলিশের সদস্য বলে পরিচয় দেন। কিছু দূর যাওয়ার পর ওই ব্যক্তি নেমে গিয়ে আরেকজনকে ডিবি পরিচয় দিয়ে অটোরিকশায় উঠিয়ে দেন।

অটোরিকশায় ওঠার পর ওই ব্যক্তি চালক ইউনুছ আলীকে বলেন, আগে নেমে যাওয়া ব্যক্তির কাছ থেকে হ্যান্ডকাফ ও কিছু কাগজপত্র নিয়ে আসতে। সরল বিশ্বাসে ইউনুছ আলী কাগজপত্র আনতে গেলে ফিরে এসে দেখেন তার ব্যাটারি চালিত অটোরিকশাটি আর সেখানে নেই। পরে তিনি আশপাশে খোঁজাখুঁজি করেও অটোরিকশার কোনো সন্ধান পাননি।
ঘটনার পর বিষয়টি স্থানীয়দের জানালে তারা ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। এ ঘটনায় অটোচালকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সংবিধান সংস্কার নিয়ে সংসদেই সরকারের অবস্থান জানতে চাওয়া হবে: নাহিদ ইসলাম
  • গণপরিবহনের জন্য জ্বালানি তেল রেশনিংয়ের সীমা থাকছে না: সেতুমন্ত্রী
  • রাজশাহী নগরীর বর্জ্য যাচ্ছে পদ্মা নদীতে
  • উজিরপুরে মমতাজ মজিদ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ
  • রাজবাড়ীর গোয়ালন্দে ডাকাত দলের সদস্য নুরু খাঁ গ্রেপ্তার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম