Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আখাউড়ায় অসুস্থ গরুর মাংস বিক্রির চেষ্টা

Bangla FM OnlinebyBangla FM Online
২:৪৭ pm ০৩, এপ্রিল ২০২৬
in অপরাধ
A A
0

মুহাম্মদ মহসিন আলী, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা এলাকায় অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টার দায়ে দুই ব্যক্তিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় জব্দকৃত মাংস উদ্ধার করে মাটিতে পুঁতে ফেলা হয়েছে।

​বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ৯টার দিকে আখাউড়া পৌরসভার কলেজপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে অন্য এলাকা থেকে একটি অসুস্থ গরু এনে কলেজপাড়া এলাকায় জবাই করা হয়। পরে সেই মাংস বিক্রির প্রস্তুতি নেওয়ার সময় বিষয়টি স্থানীয়দের নজরে এলে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। তাৎক্ষণিকভাবে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন ভ্রাম্যমাণ আদালত।

অভিযান চলাকালীন ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে দুই ব্যক্তিকে আটক করা হয়। আটককৃতরা হলেন— উপজেলার উত্তর ইউনিয়নের আনোয়ারপুর গ্রামের মৃত আব্দুর রহিম মিয়ার পুত্র ও গরুর মালিক মো. ছালাম মিয়া (৬৫) এবং কলেজপাড়া এলাকার মৃত মো. ফজলুর রহমানের পুত্র মো. শামসুজ্জামান (৩৯)।

​পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের কাছে তারা নিজেদের দোষ স্বীকার করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট গরুর মালিক ছালাম মিয়াকে ১০ হাজার টাকা এবং সহযোগী শামসুজ্জামানকে ৫ হাজার টাকা জরিমানা করেন।

আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কফিলউদ্দিন মাহমুদ এই মোবাইল কোর্ট পরিচালনা করেন। তিনি জানান, জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় জব্দকৃত মাংসগুলো উদ্ধার করে নিরাপদ স্থানে মাটিচাপা দেওয়া হয়েছে।

​অভিযান শেষে তিনি গণমাধ্যমকে বলেন, “জনস্বাস্থ্যের সাথে যারাই এভাবে খেলা করবে, তাদের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।”

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নীলফামারীতে বন বিভাগের জমি কেটে চলছে অবৈধ বালু উত্তোলন
  • ইরানে মার্কিন হামলা যুদ্ধাপরাধের শামিল— বিশেষজ্ঞদের সতর্কবার্তা
  • আলোকবালী-মণিপুরা সংযোগে কাঠের সেতু; স্বস্তি ফিরলেও স্থায়ী সমাধানের দাবি
  • বাতিল হচ্ছে গুম প্রতিরোধ অধ্যাদেশ, ক্ষোভ প্রকাশ তাসনিম জারার
  • গুচ্ছে ভর্তি পরীক্ষা: বেরোবিতে বসছে ২২৪৭০ পরীক্ষার্থী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম