Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চেকপোস্টের ব্যারিয়ার ভেঙে পালানোর চেষ্টা, দেড় লাখ ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

Bangla FM OnlinebyBangla FM Online
৭:৩১ pm ১৮, ফেব্রুয়ারী ২০২৬
in অপরাধ
A A
0

আনোয়ার হাসান চৌধুরী,

কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১ লক্ষ ৫০ হাজার পিস ইয়াবাসহ একজন মাদক কারবারি গ্রেফতার হয়েছে।

বাংলা এফএমকে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ও মিডিয়া ফোকাল পয়েন্ট অলক বিশ্বাস জানিয়েছেন, বুধবার ১৭ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. রাত ৪টায় রামু থানা পুলিশের একটি আভিযানিক দল এলাকায় অস্ত্র ও মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদে জানা যায় কতিপয় মাদক কারবারি একটি নম্বরবিহীন পিকআপযোগে (ডাম্প ট্রাক) বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট মরিচ্যা হতে রামু হয়ে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের দিকে পাচার করছে।

সংবাদের সত্যতা যাচাইয়ে রামুর শিকলঘাটা ব্রিজের ২০০ গজ দক্ষিণে মরিচ্যা-রামু পাকা সড়কের উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশি শুরু করা হয়। রামু বাইপাস অভিমুখী একটি নম্বরবিহীন পিকআপ (ডাম্প ট্রাক) চেকপোস্ট অতিক্রমের চেষ্টা করলে কর্তব্যরত পুলিশ সদস্যরা থামার সংকেত প্রদান করেন। কিন্তু চালক সংকেত অমান্য করে বেপরোয়া গতিতে চেকপোস্টের ব্যারিয়ার ভেঙে পালানোর চেষ্টা করে।

এ সময় রামু থানা পুলিশের টিম পিকআপটির পিছু ধাওয়া করেন। একপর্যায়ে পিকআপটি রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থামে। গাড়ি হতে ৩/৪ জন ব্যক্তি নেমে দৌড়ে পালানোর চেষ্টা করলে মোঃ হারুন (২৯), পিতা-হোসেন আহমদ, পূর্ব দারিয়ারদিঘী, মন্ডলপাড়া, ১নং ওয়ার্ড, খুনিয়াপালং, রামুকে তার ডান হাতে থাকা একটি সাদা বস্তাসহ গ্রেফতার করা হয়।

রামু থানা অফিসার ইনচার্জ জানান, গ্রেফতার আসামির নিকট হতে উদ্ধার প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ১৫টি প্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ১০,০০০ পিস করে ১,৫০,০০০ (এক লক্ষ পঞ্চাশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সৈয়দপুরে ৬০০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
  • রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে নতুন ব্যানার ও নেতাদের ছবি টানানো নিয়ে আলোচনা
  • নার্সিং শিক্ষার্থীদের কর্মসংস্থানে রাজবাড়ীতে দিনব্যাপী জব ফেয়ার
  • চেকপোস্টের ব্যারিয়ার ভেঙে পালানোর চেষ্টা, দেড় লাখ ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার
  • দিনাজপুর আওয়ামী লীগ কার্যালয় খুলে পতাকা উত্তোলন, আটক ৫

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম