Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ফরিদপুরে বিএনপি সমর্থকদের ওপর হামলা, ভাঙচুর: আহত-১১

Bangla FM OnlinebyBangla FM Online
৮:৪৬ pm ১৩, ফেব্রুয়ারী ২০২৬
in সারাদেশ
A A
0
বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় মসজিদের মধ্যে ভোট দেওয়া নিয়ে তর্কের জেরে বিএনপি সমর্থকদের ওপর হামলা ও বাড়িঘর ভাঙচুর করার অভিযোগ উঠেছে। এতে বিএনপির অন্তত ১১ জন সমর্থক আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ২ টার দিকে সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর গ্রামে এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার জুমআর নামাজের সময় রামকান্তুপুর গ্রামের একটি মসজিদের মধ্যে ভোট দেওয়া নিয়ে স্থানীয় বিএনপি নেতা কুদ্দুস তালুকদারের সমর্থকদের সাথে ১২ দলীয় জোটের নেতা রবিউল তালুকদারের সমর্থকদের তর্কাতর্কি ও কথাকাটাকাটির ঘটনা ঘটে। নামাজ শেষে উভয়পক্ষের সমর্থকরা মসজিদের সামনে জড়ো হন। একপর্যায় রবিউল তালুকদারের সমর্থকরা বিএনপি নেতা কুদ্দুস তালুকদারের সমর্থকদের ওপর হামলা চালায়। এ সময় বিএনপি সমর্থকদের অন্তত ৬টি বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে।
হামলায় বিএনপি সমর্থক মো. ওয়াদুদ তালুকদার (৫০), টিটুল তালুকদার (৩০), মুসা কজী (৫০), রয়েল কাজী(৩০), সোহরাব তালুকদার (৪৫), শরিফুল ইসলাম (১৬), ফরিদ তালুকদারসহ (২২) অন্তত ১১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় বক্তব্য নেওয়ার জন্য কুদ্দুস তালুকদার ও রবিউল তালুকদারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। এমনকি তাদের ফোনও বন্ধ পাওয়া যায়।সালথা সেনা ক্যাম্পের কর্মকর্তারা বলেন, সহিংসতার খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই এলাকার পরিবেশ এখন শান্ত। সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, ওই এলাকার পরিবেশ শান্ত রাখতে সেনাবাহিনী ও পুলিশ মাঠে রয়েছে।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • তারেক রহমান দক্ষিণ এশিয়া ও বিশ্বকে যে বার্তা দিচ্ছেন
  • টাঙ্গাইলের মির্জাপুরে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
  • মৌলভীবাজার-৪ আসনে সর্বাধিক ভোটের ব্যবধানে বিজয়ী বিএনপি প্রার্থী
  • সিরাজগঞ্জ-২ আসনকে বসবাসযোগ্য গড়ার প্রতিশ্রুতি দিলেন ইকবাল হাসান মাহমুদ টুকু
  • বাউফলে বাড়ানি খালের ১১টি স্থানে বাঁধ দিয়েছেন স্থানীয় প্রভাবশালীরা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম