নাসার ‘আর্টেমিস-২’ মিশনের নভোচারীরা চাঁদের কক্ষপথে প্রবেশ করেছেন। একই সঙ্গে তারা পৃথিবী থেকে সর্বোচ্চ দূরত্বে পৌঁছে নতুন রেকর্ড গড়ার পথে রয়েছেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স।
সোমবার (৬ এপ্রিল) স্থানীয় সময় ভোরে চার সদস্যের দলটি চাঁদের কক্ষপথে প্রবেশ করে। ফ্লোরিডা থেকে গত সপ্তাহে উৎক্ষেপণের পর থেকেই তারা ‘ওরায়ন’ ক্যাপসুলে চাঁদের দিকে যাত্রা করছিলেন।
নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, সোমবার সন্ধ্যায় তারা পৃথিবী থেকে প্রায় ২ লাখ ৫২ হাজার ৭৫৭ মাইল দূরত্বে পৌঁছাবেন, যা ৫৬ বছর আগে ‘অ্যাপোলো-১৩’ মিশনের গড়া রেকর্ডকেও ছাড়িয়ে যাবে।
এই মাইলফলক অর্জিত হলে ‘আর্টেমিস-২’ মিশনের নভোচারীরা মহাকাশ ইতিহাসে পৃথিবী থেকে সবচেয়ে দূরে ভ্রমণকারী মানুষের নতুন রেকর্ড গড়বেন।

