Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শেখ হাসিনার সাবেক পিয়ন জাহাঙ্গীর আলমের সম্পদ জব্দের আদেশ

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৩৪ pm ২০, জানুয়ারী ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত সহকারী (পিয়ন) জাহাঙ্গীর আলমের নামে থাকা প্রায় ১.৭৫ কোটি টাকার জমি ও ফ্ল্যাট জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। পাশাপাশি তার স্ত্রী কামরুন নাহারের সাতটি ব্যাংক হিসাবও অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক আবেদনের পর মঙ্গলবার ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন। আদালতের সহকারী রিয়াজ হোসেন জানিয়েছেন, জাহাঙ্গীর আলমের নোয়াখালীর সদর উপজেলা ও চাটখিলে মোট ৩৫ শতাংশ জমি জব্দ করা হবে, যার বাজারমূল্য ১ কোটি ৩৩ লাখ ৭৪ হাজার ৭৪০ টাকা। এছাড়া মিরপুরের ১,৩৮৫ বর্গফুটের একটি ফ্ল্যাটও জব্দ করা হবে, যার মূল্য ধরা হয়েছে ৪১ লাখ ৮২ হাজার টাকা।

কামরুন নাহারের সাতটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার মাধ্যমে মোট ১ কোটি ৩ লাখ ৫৩ হাজার ৩৬৯ টাকা ব্যালান্স অবরুদ্ধ থাকবে।

দুদকের সহকারী পরিচালক পিয়াস পালের আবেদনে বলা হয়েছে, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ১৮ কোটি ২৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এছাড়া তার ব্যক্তিগত ও মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে ৬২৬ কোটি ৬৫ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়ায় দুদক মামলা করেছে। স্ত্রী কামরুন নাহারের বিরুদ্ধে ছয় কোটি ৮০ লাখ টাকার অবৈধ সম্পদ এবং সাতটি ব্যাংক হিসাবের মোট ৫ কোটি ৯৬ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে পৃথক মামলা দায়ের হয়েছে।

জাহাঙ্গীর আলম টানা দুই মেয়াদে শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ‘পানি জাহাঙ্গীর’ নামেও পরিচিত তিনি, কারণ বিভিন্ন অনুষ্ঠানে শেখ হাসিনার জন্য বাসা থেকে খাবার ও পানি বহনের দায়িত্বে ছিলেন।

নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের বাসিন্দা জাহাঙ্গীর আলম একসময় চাটখিল উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক প্রার্থী হতে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। পরে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিলেও শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নেননি।

২০১৩ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে তিনি উল্লেখযোগ্য অর্থবিত্তের মালিক হন। ২০২৩ সালের ডিসেম্বরে প্রধানমন্ত্রীর কার্যালয় একটি বিশেষ বিজ্ঞপ্তিতে জানায়, জাহাঙ্গীর আলমের সঙ্গে প্রধানমন্ত্রী বা প্রধানমন্ত্রীর কার্যালয়ের কোনো সম্পর্ক নেই।

এর আগে, গত বছরের ৩০ জানুয়ারি আদালত জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী কামরুন নাহারের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছিলেন।

Tags: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীদেশত্যাগে নিষেধাজ্ঞাপিয়ন জাহাঙ্গীর আলমশেখ হাসিনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বেরোবি অর্থ কমিটির ৪৩তম সভা অনুষ্ঠিত
  • সুশাসন ও জবাবদিহিমূলক রাষ্ট্র গড়তে ভোটকেন্দ্রে যাওয়ার ডাক—আবুল কালাম আজাদ
  • সাতক্ষীরায় নাগরিক ঐক্যের ২১৭নেতাকর্মী বিএনপিতে যোগদান
  • বেগম খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে হিমালয়ের মত দাঁড়িয়েছিলেন–রুহুল কবির রিজভী
  • মৌলভীবাজার ও সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম