Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

যুক্তরাজ্যে সালমান এফ রহমানের ছেলের ৯০ মিলিয়ন পাউন্ডের সম্পত্তি জব্দ, সাবেক সরকারের ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্ত

Bangla FMbyBangla FM
৭:৪৬ am ২৫, মে ২০২৫
in শীর্ষ নিউজ
A A
0
যুক্তরাজ্যে সালমান এফ রহমানের ছেলের ৯০ মিলিয়ন পাউন্ড সম্পত্তি জব্দ

যুক্তরাজ্যে সালমান এফ রহমানের ছেলের ৯০ মিলিয়ন পাউন্ড সম্পত্তি জব্দ

যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) বাংলাদেশের সাবেক সরকারের ঘনিষ্ঠ দুই ব্যক্তির মালিকানাধীন প্রায় ৯০ মিলিয়ন পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২০০ কোটি টাকা) মূল্যের বিলাসবহুল সম্পত্তি জব্দ করেছে।

বৃহস্পতিবার (২৩ মে) ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান এ প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে জানানো হয়, বাংলাদেশের ক্ষমতাচ্যুত শাসকগোষ্ঠীর সঙ্গে জড়িত বিভিন্ন সম্পদের বিরুদ্ধে যুক্তরাজ্যে ক্রমবর্ধমান তদন্তের অংশ হিসেবে এনসিএ লন্ডনের নয়টি সম্পত্তির ওপর ‘ফ্রিজিং অর্ডার’ পেয়েছে।

জব্দকৃত সম্পত্তির মালিক বলে চিহ্নিত হয়েছেন আহমেদ সায়ান রহমান ও তার চাচাতো ভাই আহমেদ শাহরিয়ার রহমান, যারা বাংলাদেশের সাবেক ক্ষমতাধর রাজনীতিক সালমান এফ রহমানের ছেলে ও ভাতিজা। সালমান এফ রহমান ছিলেন শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা।

প্রতিবেদন অনুযায়ী, লন্ডনের অভিজাত গ্রোসভেনর স্কয়ারে অবস্থিত একাধিক অ্যাপার্টমেন্ট, গ্রেশাম গার্ডেনসের বাড়িসহ প্রায় ৯টি সম্পত্তি রয়েছে তাদের নামে, যেগুলোর কিছু ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস ও জার্সির মতো অফশোর কোম্পানির মাধ্যমে মালিকানাধীন।

এনসিএ নিশ্চিত করেছে, সম্পত্তিগুলোর ওপর জব্দাদেশ জারি করা হয়েছে এবং সেগুলো এখন বিক্রি বা হস্তান্তর করা যাবে না।

বিশ্বজুড়ে দুর্নীতিবিরোধী তৎপরতা চালানো সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বলেছে, শেখ হাসিনার ঘনিষ্ঠদের যুক্তরাজ্যে ৪০০ মিলিয়ন পাউন্ডেরও বেশি সম্পদ রয়েছে বলে তাদের ২০২৪ সালের এক তদন্তে উঠে এসেছে।

এই প্রেক্ষাপটে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ইউকে-এর নীতি পরিচালক ডানকান হেমস বলেন, “আমরা যুক্তরাজ্যের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর প্রতি আহ্বান জানাই, তারা যেন তদন্ত অব্যাহত রাখে এবং সব সন্দেহভাজন সম্পত্তি দ্রুত জব্দ করে।”

বিতর্কে শেখ রেহানা ও টিউলিপ সিদ্দিকের নাম

জব্দকৃত এক সম্পত্তিতে একসময় শেখ রেহানা (শেখ হাসিনার বোন) বসবাস করতেন বলে ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে। এ ছাড়া সাবেক ব্রিটিশ মন্ত্রী ও যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য টিউলিপ সিদ্দিক-এর বিরুদ্ধেও অন্তর্বর্তী বাংলাদেশ সরকার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। তবে টিউলিপ এসব অভিযোগ অস্বীকার করে এর জেরে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছেন।

রহমান পরিবারের প্রতিক্রিয়া

আহমেদ সায়ান রহমানের এক মুখপাত্র ফিনান্সিয়াল টাইমস-কে বলেন, “আমাদের মক্কেল কোনো অনিয়মের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করছেন। তিনি যুক্তরাজ্যের যেকোনো তদন্তে অবশ্যই সহযোগিতা করবেন।”

তিনি আরও বলেন, “বাংলাদেশে বর্তমানে রাজনৈতিক অস্থিরতা চলছে, যেখানে শত শত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে। আমরা আশা করি যুক্তরাজ্যের কর্তৃপক্ষ এসব বিষয় বিবেচনায় নেবে।”

এ বিষয়ে রহমান পরিবারের আইনজীবী এবং বেক্সিমকোর পক্ষ থেকেও দ্য গার্ডিয়ান-এর অনুসন্ধানের প্রেক্ষিতে যোগাযোগ করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Tags: ক্রাইম এজেন্সিছেলেভাতিজাযুক্তরাজ্যসম্পত্তি জব্দসালমান এফ রহমান
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যেই দলটির নামকরণ হয়েছে পাকিস্তানের মাটি থেকে তারা বাংলাদেশকে শাসন করতে চায় – রফিকুল ইসলাম জামাল
  • ১২ ফেব্রুয়ারির নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • জামায়াত প্রার্থীর প্রকাশ্য মাঠে নামা, মৌলভীবাজার-৩ এ নতুন হিসাব
  • মাধবদীতে ইসলামী আন্দোলনের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত
  • দুর্নীতিমুক্ত কুলাউড়ার অঙ্গীকার এম সায়েদ আলীর

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম