Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

‘স্যার’ না বলায় সাংবাদিকের সঙ্গে এসিল্যান্ডের অশোভন আচরণ

Bangla FM OnlinebyBangla FM Online
৬:২৭ pm ০৫, এপ্রিল ২০২৬
in সারাদেশ
A A
0

কুড়িগ্রাম প্রতিনিধি:

সাংবাদিক পরিচয়ে ভাই বলায় চটে গেলেন, কুড়িগ্রাম সদরের ভুমি কর্মকর্তা (এসিল্যান্ড) আরিফুল ইসলাম।

এসময় তিনি জনসাধারণের সামনে ভাই সম্বোধন করায়, তিনি সাধারণ কোন মানুষ নন বলে দাবি করেন। তিনি বলেন, স্যার না বলে ভাই কেন বললেন, সাধারণ মানুষ ভাববে আপনার সাথে আমার স্বজনপ্রীতি রয়েছে। সবাই আমাকেও সাধারণ মানুষ ভাববে।

রোববার (৫ এপ্রিল) দুপুরে কুড়িগ্রাম পৌর শহরের সাহা ফিলিং স্টেশনে ওই সাংবাদিকের সাথে এমন অপমানকর ব্যবহার করেন তিনি।

জানা গেছে, রোববার সকাল থেকে ফিলিং স্টেশনটিতে প্রশাসনের তত্ত্বাবধানে তেল সরবরাহ করছিলো কতৃপক্ষ। দুপুরের দিকে ফিলিং স্টেশনটি পরিদর্শন আসেন ওই ভুমি কর্মকর্তা। এসময় দেশ টিভির কুড়িগ্রাম প্রতিনিধি জুয়েল রানা, ফিলিং স্টেশনে, কি পরিমাণ তেল গ্রাহকদের দেয়া হচ্ছে জানার জন্য ভাই সম্বোধন করে কথা বলা শুরুর মুহূর্তেই, তিনি এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

এ বিষয়ে দেশ টিভির কুড়িগ্রাম প্রতিনিধি জুয়েল রানা বলেন, আমি দুপুরের দিকে সাহা ফিলিং স্টেশনে তথ্য নিতে যাই। এবং এসিল্যান্ডকে ভাই বলামাত্র আমাকে বলে, কেন আমাকে ভাই বললেন, সাধারণ মানুষ কি মনে করবে, ভাববে আপনার সাথে আমার স্বজনপ্রীতি রয়েছে।

তিনি আরও বলেন, তাকে স্যার না বলার কারণেই ক্ষিপ্ত হয়ে উঠেন, এবং জনগণের সামনে আমাকে এসব কথা বলে বিব্রতকর পরিস্থিতিতে ফেলেন। এসিল্যান্ডকে স্যার বলতে হবে এমন নিয়ম আমার জানা নেই।

এ বিষয়ে জানতে কুড়িগ্রাম সদরের ভুমি কর্মকর্তা (এসিল্যান্ড) আরিফুল ইসলামের মুঠোফোনে কয়েকবার কল করার পর, তিনি রিসিভ করে আবারও ক্ষিপ্ত হয়ে উঠেন। এবং বলেন, বার বার কল করার কারণ জানতে চান। পরে তার কাছে সরকারি কর্মকর্তাদের স্যার বলতে সাধারণ মানুষ বাধ্য কি না, জানতে চাইলে তিনি ফোন কেটে দেন।

এ বিষয়ে জানতে কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইসমাইল হোসেন ও জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ এর মুঠোফোন কল করা হলেও তারা ফোন রিসিভ করেননি।

উলেখ্য কয়েকদিন আগে এই গাছ খেকো এসিল্যান্ডের বিরুদ্ধে, “প্রকাশ্য নিলাম গোপনে বেনামে সারলেন এসিল্যান্ড” এই শিরোনামে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।#

Tags: #কুড়িগ্রাম #এসিল্যান্ড #প্রশাসন #সাংবাদিক #ভূমি_অফিস #বাংলাদেশ #ঘটনা #খবর
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • অধিবেশনের ফাঁকে শহীদ পরিবার ও আহতদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
  • বাতিলের সুপারিশকৃত ২০টি অধ্যাদেশ নিয়ে বিএনপির আপত্তি কেন?
  • সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ নির্ধারণ করে বিল পাস
  • অসহ্য গরমে শরীর ঠান্ডা ও সুস্থ রাখতে কাঁচা আমের দারুণ উপকারিতা
  • মধ্যনগরে টেবলার পানিতে ডুবন্ত বোরোধান, জ্বালানি সহায়তা চায় কৃষকরা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম