Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত আশা ভোসলে

Bangla FM OnlinebyBangla FM Online
১১:৩৯ am ১২, এপ্রিল ২০২৬
in বিনোদন
A A
0

ভারতীয় সংগীত জগতের জীবন্ত কিংবদন্তি আশা ভোসলে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (১১ এপ্রিল) ৯২ বছর বয়সী এই সংগীতশিল্পীকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর অবস্থা বর্তমানে সংকটাপন্ন বলে জানা গেছে।

ব্রিচ ক্যান্ডি হাসপাতালের চিকিৎসক প্রতীত সামদানি জানিয়েছেন, শনিবার এই কিংবদন্তি শিল্পীর কার্ডিয়াক অ্যারেস্ট হয়। এরপরই দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে হাসপাতালের ইমার্জেন্সি মেডিক্যাল সার্ভিস ইউনিটে (ইএমএসইউ) তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

আশা ভোসলের নাতনি জানাই ভোসলে এক সোশ্যাল মিডিয়া বার্তায় ভক্তদের শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন। তিনি লেখেন, “অতিরিক্ত ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণে দাদি হাসপাতালে ভর্তি হয়েছেন। আমরা আমাদের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান জানাতে অনুরোধ করছি। তাঁর চিকিৎসা চলছে এবং আমরা আশা করছি দ্রুতই ইতিবাচক কোনো খবর জানাতে পারব।”

আট দশকেরও বেশি সময় ধরে ভারতীয় সংগীতকে সমৃদ্ধ করে চলেছেন আশা ভোসলে। শাস্ত্রীয় সংগীত থেকে শুরু করে পপ, গজল ও লোকসংগীত—সবখানেই তাঁর কণ্ঠের জাদুকরী উপস্থিতি শ্রোতাদের মুগ্ধ করেছে।

ভারতীয় সংগীতে অসামান্য অবদানের জন্য তিনি পেয়েছেন দাদাসাহেব ফালকে পুরস্কার, পদ্মবিভূষণ এবং একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

বহু ভাষায় কয়েক হাজার গান গেয়ে তিনি ভারতীয় প্লেব্যাক সংগীতের ইতিহাসে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।

প্রিয় শিল্পীর এই অসুস্থতার খবরে ভারতসহ সারা বিশ্বের সংগীতপ্রেমীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা করছেন অসংখ্য ভক্ত ও সহকর্মী।

Tags: আশা ভোসলেবিনোদনবিশেষ নিউজ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হাম প্রতিরোধের দ্বিতীয় ধাপ টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন ড. জিয়াউদ্দিন হায়দার
  • বকশীগঞ্জে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলনেতা ইয়বাসহ গ্রেফতার
  • সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী
  • সিলেটে ৪.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত
  • সিলেটে শুরু সাতদিনব্যাপী এসএমই পণ্য মেলা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম