Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঈদুল আজহায় চরকির ‘বিরাট গুরুর হাট’ সাথে থাকছে শাকিব খান, আফরান নিশো আর সিয়াম!

news room1bynews room1
২:১৮ am ০৭, জুন ২০২৫
in বিনোদন
A A
0
‘বরবাদ’, ‘দাগি’, ‘জংলি’ ও ‘চক্কর ৩০২’  পোস্টার কোলাজ

‘বরবাদ’, ‘দাগি’, ‘জংলি’ ও ‘চক্কর ৩০২’ পোস্টার কোলাজ

বিনোদন ডেস্ক

ঈদুল আজহা আজ উপলক্ষে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছয়টি নতুন সিনেমা। এর মধ্যেই অনলাইনে ভিন্নমাত্রার এক আয়োজন করেছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। ‘বিরাট গুরুর হাট’ নামে বিশেষ এই ক্যাম্পেইনে মুক্তি পেয়েছে রোজার ঈদে আলোচিত চারটি সিনেমা—শাকিব খানের ‘বরবাদ’, আফরান নিশোর ‘দাগি’, মোশাররফ করিমের ‘চক্কর ৩০২’ এবং সিয়াম আহমেদ অভিনীত ‘জংলি’।

চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি বলেন, ঈদের সময় দর্শকরা পরিবার-পরিজন নিয়ে আনন্দ করতে চায়, ভালো সিনেমা দেখতে চায়। আমরা সেই আনন্দের অংশ হতে চেয়েছি। যে সিনেমাগুলো নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছিল, সেগুলোই এবার চরকিতে।

তিনি আরও বলেন, অনেক এলাকাতেই সিনেমা হল নেই কিংবা সব সিনেমা সেখানে প্রদর্শিত হয়নি। অনেকেই হলে গিয়ে সিনেমাগুলো দেখতে পারেননি। তারা এবার ঘরে বসেই সহজে দেখতে পারবেন।

চরকির সিনিয়র ক্রিয়েটিভ অ্যান্ড স্ট্র্যাটেজি লিড শেখ কোরাশানী জানান, ক্রাফটিংয়ের গুরু, রোমান্সের গুরু, থ্রিলের গুরু, ড্রামার গুরু, অ্যাকশনের গুরু—সব নাটের গুরুদের একসঙ্গে পেয়েই আমাদের এই ক্যাম্পেইনের নাম রেখেছি ‘বিরাট গুরুর হাট’।

‘বরবাদ’-এর দ্বিতীয় ঢেউ এবার আসছে চরকিতে। ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘বরবাদ’ সিনেমাটি শুরু থেকেই আলোচনায়। তরুণ পরিচালক মেহেদী হাসান পরিচালিত এই সিনেমায় প্রধান চরিত্রে আছেন শাকিব খান। প্রযোজক শাহরিন আক্তার বলেন, বরবাদ যেমন সাড়া ফেলেছে, ব্যবসাও করেছে ভালো। অনেকে যাঁরা তখন দেখতে পারেননি, এবার চরকিতে সহজেই দেখতে পারবেন। বলা যায়, কোরবানির ঈদেও ‘বরবাদ’ ঝড় থামছে না।

‘দাগি’র সেই চেনা নিশোর মুখে পৃথিবী সুন্দর আওরানো এক অচেনা নিশোকে যারা দেখতে পাননি, তারাও এবার চরকির সুবাদে দেখার সুযোগ পাবেন।‘দাগি’ নির্মাতা শিহাব শাহীন বলেন, আমার বিশ্বাস, চরকির দর্শকদের কাছে ‘দাগি’ ভালো লাগবে। অনেকেই হলে গিয়ে দেখতে পারেননি, এবার সেই সুযোগ পাচ্ছেন।

সবাই এগিয়ে থাকবে আর রহস্যময় মোশাররফ করিম কেন পিছিয়ে থাকবেন! ‘চক্কর ৩০২’ সিনেমায় একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। পরিচালনায় ছিলেন শরাফ আহমেদ জীবন। সিনেমাটিতে রয়েছে সম্পর্ক, রহস্য ও জটিলতার সংমিশ্রণ।

সবাই যখন জটিল জনরার সিনেমা উপহার দিয়েছিলেন সেসময় পরিবার নিয়ে দেখার মতো সিনেমা  ‘জংলি’নিয়ে হাজির হলেন সিয়াম আহমেদ। জনি ও পাখির সম্পর্ক নিয়ে গড়া সিনেমা ‘জংলি’ রোজার ঈদেই প্রশংসা কুড়িয়েছিল। অভিনেতা সিয়াম আহমেদ বলেন, অনেক বছর পর পরিবার নিয়ে দেখার মতো একটি সিনেমা বানানো হয়েছে। এবার ঈদের আনন্দে যুক্ত হতে পারে ‘জংলি’।

Tags: আফরান নিশোঈদচরকিতে ‘বিরাট গুরুর হাট’মোশাররফ করিমরমজানশাকিব খানসিয়াম আহমেদ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যেই দলটির নামকরণ হয়েছে পাকিস্তানের মাটি থেকে তারা বাংলাদেশকে শাসন করতে চায় – রফিকুল ইসলাম জামাল
  • ১২ ফেব্রুয়ারির নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • জামায়াত প্রার্থীর প্রকাশ্য মাঠে নামা, মৌলভীবাজার-৩ এ নতুন হিসাব
  • মাধবদীতে ইসলামী আন্দোলনের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত
  • দুর্নীতিমুক্ত কুলাউড়ার অঙ্গীকার এম সায়েদ আলীর

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম