Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সদরপুরে শীত বাড়ার সাথে সাথে ভীড় বাড়ছে ফুটপাতের পুরানো শীতের কাপড়ের দোকানে

Taslima TanishabyTaslima Tanisha
৭:০৪ pm ২৫, ডিসেম্বর ২০২৫
in Semi Lead News, সারাদেশ
A A
0

সদরপুর উপজেলা (ফরিদপুর) প্রতিনিধিঃ

সারা দেশের ন্যায় পৌষ মাসের কনকনে শীতের প্রভাব পরেছে ফরিদপুরের সদরপুর উপজেলায়। কয়েকদিনের ঘন কুয়াশা, হালকা বাতাস শীতের তীব্রতাকে আরো বাড়িয়ে দিয়েছে। শীত বেড়ে যাওয়ায় গরম কাপড় কিনতে সাধারন মানুষ ভীড় করছেন ফুটপাতের পুরানো কাপড়ের দোকানে।

বিশেষ করে নিম্ম আয়ের মানুষের ভীড় বেশী দেখা যাচ্ছে এসব দোকান গুলোতে।  উপজেলার আটরশি মোড়ে ফুটপাতে বসেছে ১৫/২০ টি অস্থায়ী পুরাতন শীত বস্ত্রের দোকান। এসব দোকানে স্বল্প মুল্যে রকমারী শীতের পোশাক পাওয়া যাচ্ছে।

বৃহস্পতিবার (২৫ডিসেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়,শীতের পুরাতন কাপড় বেচাকেনায় ব্যাস্ত সময় পার করছেন ক্রেতা ও বিক্রেতারা। এসব দোকানে ১০০ থেকে শুরু করে ৫০০/১০০০ টাকায় শীতের কাপড় বিক্রি হচ্ছে।
আটরশি মোড়ের ফুটপাতের কাপড় ব্যাবসায়ী আজম খান বলেন, আমাদের কাছে পুরাতন বেল্টের মাল। দেশী বিদেশী সব ধরনের শীতের কাপড় পাওয়া যাচ্ছে।

আরেক ব্যাবসায়ী সরোয়ার হোসেন বলেন, বছরে তিন মাস আমরা এই পুরাতন শীতের কাপড় বিক্রি করি। শুরুতে তেমন বেচাকেনা না হলেও কয়েকদিনের তীব্র শীতে আমাদের দোকানে ভীড় বেড়েছে।

ফুটপাতে হুডি, মোটা গেঞ্জি, সোয়াটার,জ্যাকেট, শর্ট কোর্ট,লেদার জ্যাকেট,মেয়েদের কার্ডিগান, বেলবেড জ্যাকেট, শিশুদের শীতের পোশাক, কানটুপি, মাফলার, মোজা সহ বিভিন্ন ধরনের পুরানো শীত বস্ত্র নিয়ে ফুটপাতে বসেছেন এসব ব্যাবসায়ীরা।
ফুটপাত থেকে শীতের পোশাক কিনতে আসা অটো চালক রাজু বলেন, একটা জ্যাকেট কিনেছি ৩০০/ টাকায়। এটায় এবছর শীত পার করে দিব। আমাদের মত গরীব মানুষদের ফুটপাত থেকে কেনা ভাল দাম কম।

আরেক শ্রমজীবি রোকন বলেন,বাচ্চার জন্য দরদাম করে ১৫০ টাকায় একটা সুয়েটার কিনেছি। ধুয়ে একটু আয়রন করলেই নতুনের মত হয়ে যাবে। আমাদের মত শ্রমজীবিদের ফুটপাতই ভরশা।

সদরপুর স্টেডিয়াম সংলগ্ন রাস্তার পাশে ফুট পাতের দোকানদার আমীর হোসেন বলেন, এবছর একমাস দেরীতে বেচা কেনা শুরু হয়েছে। আমাদের কাছে সব বয়সী মানুষের পোশাক আছে। তিনি জানান শীত যত বাড়বে বেচা বিক্রিও তত বাড়বে।

Tags: পুরানো শীতের কাপড়ফরিদপুরের সদরপুর
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • গোলাপগঞ্জ প্রেসক্লা‌বের নতুন আহ্বায়ক কমিটি গঠন
  • বেনাপোল স্থলবন্দরে কোটি টাকার পাটবীজ আটক
  • আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শেরপুরে সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত
  • ইরানে হামলার জেরে ঢাকা থেকে আরও ৩৩টি ফ্লাইট বাতিল
  • সাতক্ষীরায় জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম