Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পাইকগাছায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৪৯ pm ১০, মার্চ ২০২৬
in সারাদেশ
A A
0

শাহরিয়ার কবির, পাইকগাছা প্রতিনিধি:

খুলনার পাইকগাছা উপজেলায় জ্বালানি তেল ও এলপিজি গ্যাসের কৃত্রিম সংকটকে ঘিরে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। বাজারে বাড়তি দামে বিক্রির অভিযোগ ওঠার পর হঠাৎ করেই উপজেলার বেশ কয়েকটি তেল ও গ্যাসের দোকান বন্ধ করে উধাও হয়ে গেছেন কিছু ব্যবসায়ী। এতে সাধারণ মানুষ, কৃষক ও জরুরি সেবার যানবাহন চরম ভোগান্তিতে পড়েছে।

সোমবার (৯ মার্চ) পৌর সদর, কপিলমুনি, চাঁদখালীসহ উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে—অনেক তেল ও গ্যাসের দোকান তালাবদ্ধ। কিছু দোকানের সামনে ‘তেল নেই’ বা ‘গ্যাস শেষ’ লেখা সাইনবোর্ড ঝুলিয়ে রাখা হয়েছে। ফলে প্রয়োজনীয় জ্বালানি কিনতে এসে খালি হাতে ফিরতে হচ্ছে সাধারণ মানুষকে।

এদিকে পাইকগাছা পৌরসভার ভেতরে অবস্থিত উপজেলার একমাত্র তেল পাম্প আসিফ ফিলিং স্টেশনেও তেলের সংকটের কথা বলা হচ্ছে। সরেজমিনে দেখা যায়, তেলের আশায় একটি অ্যাম্বুলেন্সসহ কয়েকটি যানবাহন দীর্ঘ সময় ধরে পাম্পে দাঁড়িয়ে রয়েছে। তবে পাম্পের কর্মচারীরা জানান, তাদের কাছে তেল ফুরিয়ে গেছে।
স্থানীয়দের অভিযোগ, কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ করে ইচ্ছাকৃতভাবে তেল ও গ্যাসের সরবরাহ কম দেখিয়ে কৃত্রিম সংকট সৃষ্টি করছে। পরে সুযোগ বুঝে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে জ্বালানি বিক্রি করা হচ্ছে।

পৌর সদরের বাসিন্দা বিজয় বলেন, “কয়েকদিন ধরেই তেল ও গ্যাসের দাম বেশি নেওয়া হচ্ছিল। এখন আবার দোকানই বন্ধ করে দিয়েছে। এতে সাধারণ মানুষ চরম বিপাকে পড়েছে।”
কপিলমুনি এলাকার কৃষক সাইফুল ইসলাম বলেন, “সেচ মেশিন চালাতে ডিজেল দরকার। কিন্তু বাজারে তেল পাওয়া যাচ্ছে না। যে দুই-এক জায়গায় পাওয়া যাচ্ছে, সেখানে আগের চেয়ে অনেক বেশি দাম দিতে হচ্ছে।”
এদিকে এলপিজি গ্যাসের ক্ষেত্রেও একই চিত্র দেখা গেছে। অনেক ব্যবসায়ী দোকানে গ্যাস নেই বলে দাবি করলেও নির্দিষ্ট ক্রেতাদের কাছে গোপনে বাড়তি দামে গ্যাস বিক্রির অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, নির্ধারিত দামের চেয়ে প্রতি সিলিন্ডারে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে।

অভিযোগ রয়েছে, কিছু খুচরা বিক্রেতা দোকান বন্ধ রাখলেও সুযোগ বুঝে গোপনে তেল বিক্রি করছেন। প্রতি লিটার তেল ১৫০ থেকে ১৮০ টাকা পর্যন্ত দামে বিক্রির অভিযোগ উঠেছে।
অন্যদিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনায় মার্চ ২০২৬ মাসে জ্বালানি তেলের খুচরা মূল্য অপরিবর্তিত রাখার কথা বলা হয়েছে। কিন্তু সেই নির্দেশনা উপেক্ষা করে পাইকগাছায় কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত দামে তেল ও গ্যাস বিক্রি করছেন বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সচেতন মহলের দাবি, প্রশাসনের কঠোর নজরদারি না থাকায় অসাধু ব্যবসায়ীরা বারবার এমন অপকর্মের সুযোগ পাচ্ছে। দ্রুত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাজার তদারকি জোরদার করা না হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা। একই সঙ্গে কৃত্রিম সংকট সৃষ্টি ও বাড়তি দামে জ্বালানি বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মিথ্যা বিজ্ঞাপনের দায়ে ব্রাহ্মণবাড়িয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা
  • নড়াইলে এডিইওর পক্ষপাতিত্বের অভিযোগ
  • ফ্যামিলি কার্ডে নারীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী
  • নয়া দুদক কমিশন গঠনে এখনও কমিটি গঠন হয়নি
  • কাপ্তাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মিনি ট্রাক উল্টে চালক নিহত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম