Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

Tanazzina TaniabyTanazzina Tania
২:৫৪ pm ১৬, নভেম্বর ২০২৫
in Semi Lead News, বিনোদন
A A
0

জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী আইনি জটিলতায় পড়েছেন। পারিবারিক ব্যবসায় অংশীদার করার প্রলোভন দেখিয়ে ২৭ লাখ টাকা নেওয়া, টাকা ফেরত না দেওয়া এবং পরে বাদীকে হুমকি–ধামকি দেওয়ার অভিযোগে করা মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। একই মামলায় মেহজাবীনের ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধেও পরোয়ানা দিয়েছেন আদালত।

রোববার (১৬ নভেম্বর) আদালত সূত্রে জানা গেছে, মামলার ধার্য তারিখে আসামিরা হাজির না হওয়ায় গত ১০ নভেম্বর ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক আফরোজা তানিয়া এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একইসঙ্গে গ্রেপ্তারি সংক্রান্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ১৮ ডিসেম্বর দিন ঠিক করা হয়েছে।

মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, বাদীর সঙ্গে দীর্ঘদিনের পরিচয়কে কেন্দ্র করে মেহজাবীন তাকে পরিবারিক নতুন ব্যবসায় অংশীদার করার কথা বলেন। বিভিন্ন সময়ে নগদ ও বিকাশের মাধ্যমে মোট ২৭ লাখ টাকা গ্রহণ করেন বলে অভিযোগ।

কিন্তু টাকা নেওয়ার পরও ব্যবসা শুরুর কোনো উদ্যোগ দেখা না যাওয়ায় এবং টাকা ফেরত চাইলে নানা অজুহাত দিয়ে সময়ক্ষেপণ করা হয়।

অভিযোগে আরও বলা হয়েছে, ১১ ফেব্রুয়ারি টাকা চাইতে গেলে মেহজাবীন ও আলিসান তাকে ১৬ মার্চ হাতিরঝিল সংলগ্ন একটি রেস্টুরেন্টে দেখা করতে বলেন।

সেখানে উপস্থিত মেহজাবীন, তার ভাই ও আরও কয়েকজন বাদীর সঙ্গে অশালীন আচরণ করেন।

তাকে বলা হয় — “এরপর আমাদের বাসায় টাকা চাইতে আসবি না, সামনে পড়লে মেরে ফেলব।” বাদীকে প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি দেখানো হয়।

ঘটনার পর বাদী থানায় গেলে মামলা আদালতে করার পরামর্শ দেওয়া হয়। পরে আমিরুল ইসলাম নামে ওই ব্যক্তি ফৌজদারি কার্যবিধির ১০৭/১১৭(৩) ধারায় আদালতে এ মামলা দায়ের করেন।

Tags: অভিনেত্রী মেহজাবীন চৌধুরীপ্রশাসনমামলা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
  • তালতলীতে সার সংকটের মধ্যেও ২’শ কৃষকের মাঝে সার বিতরণ
  • খুলনা রেলস্টেশনে দৈনিক ঢাকার সময় ও চ্যানেল এস সেভেন এর উদ্যোগে ইফতার বিতরণ 
  • নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু
  • কুড়িগ্রামে সমবায় সমিতিতে ‘পারিবারিক কমিটি’ গঠনের অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম