Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দীঘিনালার দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প

Bangla FM OnlinebyBangla FM Online
৪:১০ pm ০২, মার্চ ২০২৬
in সারাদেশ
A A
0

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার দীঘিনালা ইউনিয়নের বানছড়া এলাকার নোয়াপাড়ার দুর্গম পাহাড়ি অঞ্চলে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

দীঘিনালা জোনের জোন কমান্ডার লে. কর্নেল আল-আমিন এর নির্দেশনায় এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এ মানবিক কার্যক্রমে উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের আরএমও মু. শায়খউদ্দীন সাকলাইন। দিনব্যাপী আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে চার শতাধিক পাহাড়ি ও বাঙালি অসহায়, গরীব ও দুস্থ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন দীঘিনালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব চন্দ্র রঞ্জন চাকমা, স্থানীয় হেডম্যান, কারবারি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। তাঁদের সক্রিয় সহযোগিতায় দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত সাধারণ মানুষ সহজেই চিকিৎসা সেবা গ্রহণের সুযোগ পান।

দুর্গম পাহাড়ি অঞ্চলের বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানান। ওষুধ নিতে আসা ভুক্তভোগীরা জানান, তারা এমন প্রত্যন্ত এলাকায় বসবাস করেন যেখানে সহজে চিকিৎসা সেবা পাওয়া যায় না। অনেক দূর হেঁটে গিয়ে চিকিৎসা নিতে হয়। সেনাবাহিনীর এই উদ্যোগ তাদের জন্য অত্যন্ত সহায়ক হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তারা।

৪নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চন্দ্র রজন চাকমা বলেন, মানুষের পাঁচটি মৌলিক অধিকারের মধ্যে চিকিৎসা সেবা অন্যতম। পিছিয়ে পড়া পাহাড়ি জনগোষ্ঠীর দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ায় তিনি সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

স্থানীয়দের প্রত্যাশা, এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকলে দুর্গম পাহাড়ি অঞ্চলের স্বাস্থ্যসেবায় ইতিবাচক পরিবর্তন হবে।

জোন কমান্ডার লে. কর্নেল আল-আমিন বলেন, দীঘিনালা জোন শান্তি ও সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • গোয়ালন্দে হেরোইন ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
  • শাহজাদপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫
  • শরণখোলায় সাবেক ছাত্রদল নেতা নিহত
  • ঈদে সাজবে হাত ফুটবে নকশা, সেরা কিছু মেহেদি ডিজাইন
  • রাজধানীতে অভিযানের সময় মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তা গুলিবিদ্ধ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম