লালমনিরহাট প্রতিনিধি:
৯ ফেব্রুয়ারী দুপুর ১২টার পর লালমনিরহাট সোহরাওয়ার্দী মাঠে বাংলাদেশ সেনাবাহিনী নির্বাচন সময় দূগর্ম এলাকা বা চরাঞ্চলে যে কোন উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় এক মহড়া অনুষ্ঠান পরিচলনা করে।
সোহরাওয়ার্দী মাঠের মহড়া অনুষ্ঠান বাংলাদেশ সেনাবাহিনী এর ৬৬ পদাতিক ডিভিশন এর জিওসি ও এরিয়া কমান্ডার রংপুর এরিয়া মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসানের দিকনির্দেশনায় পরিচালিত হয়।
সেনা বাহিনী সূত্র জানায়, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ৬৬ পদাতিক ডিভিশন এই মহড়া পরিচালনা করছে। দুর্গম চরাঞ্চলে কোন প্রকার কার উদ্ভুত পরিস্থিতি সৃষ্টি হলে হেলিকপ্টারের মাধ্যমে র্যাপলিং করে দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা এবং পরিস্থিতি কার্যকরভাবে মোকাবেলার জন্য এ মহড়া আয়োজন করা হয়েছে।

