Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বান্দরবানে অসহায়দের মাঝে সেনাবাহিনীর ইফতার সামগ্রী বিতরণ  

Bangla FM OnlinebyBangla FM Online
১:৪৬ pm ০৬, মার্চ ২০২৬
in Semi Lead News
A A
0

মো আলম বান্দরবান প্রতিনিধি  

বান্দরবান সেনা রিজিয়নের উদ্যোগে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। একই সঙ্গে সম্প্রতি অগ্নিকান্ডে শহরের উজানীপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তাও দেয়া হয়। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে এমডিএস মাঠে এসব ইফতার সামগ্রী ও নগদ অর্থ দেন ৬৯ পদাতিক ব্রিগেডের জি থ্রি আই ক্যাপ্টেন সামিউল ইসলাম।

এ সময় জি থ্রি আই ক্যাপ্টেন সামিউল ইসলাম বলেন, পার্বত্য এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি মানবিক সহায়তার কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা দিয়ে যাচ্ছি। আগামীতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান সেনাবাহিনীর এই কর্মকর্তা।

অনুষ্ঠানে ১০০টি পরিবার ও এতিমখানার মাঝে চাল, ডাল, তেল, ছোলা, খেজুরসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী দেয়া হয়। এছাড়াও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবারের হাতে নগদ অর্থ সহায়তা দেয়া হয়। এদিকে সহায়তা পেয়ে উপকারভোগীরা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এই সহযোগিতা তাদের জন্য অনেক সহায়ক হবে এবং কঠিন সময়ে সেনাবাহিনী পাশে থাকায় তারা স্বস্তি পেয়েছেন।

Tags: ইফতার সামগ্রীবান্দরবানবিতরনসেনাবাহিনী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কাপাসিয়ায় ঘোরস্বাব নদীতে অবৈধ বাঁধের প্রতিবাদে মানববন্ধন
  • মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা, শুক্রবার দুপুর পর্যন্ত শাহজালাল থেকে ২৪৫ ফ্লাইট বাতিল
  • নাইক্যছড়া আগাপাড়া প্রধান কারবারী শীলমোহর প্রদর্শনী অনুষ্ঠান 
  • ঠিকাদার সিন্ডিকেটের দৌরাত্ম্যে বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তর
  • যুক্তরাজ্যে ইরানের গুপ্তচর সন্দেহে আটক ৪

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম